সিস্তান-বালুচিস্তানের দাঙ্গায় জড়িতদের আটক করলো আইআরজিসির গোয়েন্দা শাখা
https://parstoday.ir/bn/news/iran-i125542-সিস্তান_বালুচিস্তানের_দাঙ্গায়_জড়িতদের_আটক_করলো_আইআরজিসির_গোয়েন্দা_শাখা
ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশে দাঙ্গায় জড়িতদেরকে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র গোয়েন্দা শাখা আটক করেছে। গত সেপ্টেম্বর মাসে সিস্তান বালুচিস্তানের এ ঘটনা ঘটে। দাঙ্গার সঙ্গে প্রধানত জড়িত ছিল জয়শুল আদল নামে একটি উগ্রপন্থী সন্ত্রাসী গোষ্ঠী।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৪, ২০২৩ ১৭:১৮ Asia/Dhaka
  • সিস্তান-বালুচিস্তানের দাঙ্গায় জড়িতদের আটক করলো আইআরজিসির গোয়েন্দা শাখা

ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশে দাঙ্গায় জড়িতদেরকে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র গোয়েন্দা শাখা আটক করেছে। গত সেপ্টেম্বর মাসে সিস্তান বালুচিস্তানের এ ঘটনা ঘটে। দাঙ্গার সঙ্গে প্রধানত জড়িত ছিল জয়শুল আদল নামে একটি উগ্রপন্থী সন্ত্রাসী গোষ্ঠী।

আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, দুর্বৃত্ত চক্র, সন্ত্রাসী, বিচ্ছিন্নতাবাদী এবং বিদেশি গোয়েন্দা সংস্থার সদস্য গত বছরের সেপ্টেম্বর মাসে সিস্তান বালুচিস্তানের রাজধানী জাহেদানে দাঙ্গার সময় লোকজনকে উস্কানি দিয়েছে এবং দেশের মধ্যে অনৈক্য ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে।

বিবৃতিতে জানানো হয়, আইআরজিসির গোয়েন্দা সদস্যরা অত্যন্ত সতর্কতার সাথে পর্যবেক্ষণ করেছে এবং সন্ত্রাসী রিং লিডারদেরকে চিহ্নিত করেছে। এর মধ্যে এক ব্যক্তিকে আটক করা হয়েছে যে কিনা সালাউদ্দিন নামে বেশি পরিচিত।
আইআরজিসি'র গোয়েন্দারা সালাউদ্দিনের মোবাইল ফোন হ্যাক করে এবং সেখান থেকে তার সঙ্গে যে সমস্ত সন্ত্রাসী গোষ্ঠীর যোগাযোগ রয়েছে তা চিহ্নিত করে।

আইআরজিসি জানিয়েছে, গত সেপ্টেম্বরের দাঙ্গার ঘটনায় সালাউদ্দিন জয়শুল আদল গোষ্ঠীর শীর্ষ পর্যায়ের সন্ত্রাসী নেতা সামাজিক যোগাযোগের মাধ্যমে কাদের নামে আরেক শীর্ষ সন্ত্রাসীর সঙ্গে যোগাযোগ রেখেছিল।#

পার্সটুডে/এসআইবি/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।