পাকিস্তানের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ইরান সব কিছুই করবে: শামখানি
https://parstoday.ir/bn/news/iran-i15679-পাকিস্তানের_স্থিতিশীলতা_ফিরিয়ে_আনতে_ইরান_সব_কিছুই_করবে_শামখানি
পাকিস্তানের নিরাপত্তা এবং স্থিতিশীলতা উন্নতিতে ইসলামী প্রজাতন্ত্র ইরান সবকিছুই করবে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুলাই ২৬, ২০১৬ ১৫:৩৩ Asia/Dhaka
  • ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি ( ডানে)  এবং প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের উপদেষ্টা নাসির খান জানজুয়া( বামে)
    ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি ( ডানে) এবং প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের উপদেষ্টা নাসির খান জানজুয়া( বামে)

পাকিস্তানের নিরাপত্তা এবং স্থিতিশীলতা উন্নতিতে ইসলামী প্রজাতন্ত্র ইরান সবকিছুই করবে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি।

জাতীয় নিরাপত্তা বিষয়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের উপদেষ্টা নাসির খান জানজুয়ার সঙ্গে দ্বিতীয় পর্যায়ের বৈঠকে শামখানি আজ (মঙ্গলবার) তেহরানে বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান মনে করে একটি উন্নত এবং স্থিতিশীল পাকিস্তানই তার নিজের নিরাপত্তা এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে। আর এই লক্ষ্যে ইরান সব কিছুই করবে বলেও উল্লেখ করেন তিনি।  

এই অঞ্চলে সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ার হুমকি মোকাবেলার উপায় সম্পর্কে চলমান আলোচনায় অগ্রগতি নিয়ে আসতে তেহরান এবং ইসলামাবাদ সক্ষম হয়েছে বলে জানান তিনি। দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে দুই দেশের জাতীয় নিরাপত্তা পরিষদের জন্য কর্মপন্থা প্রস্তুত করা হয়েছে বলেও জানান শামখানি।

বৈঠকে জানজুয়া তার পক্ষে বলেন, সহযোগিতা বৃদ্ধির পথে প্রতিবন্ধকতাগুলো দুর করতে তেহরান এবং ইসলামাবাদকে যৌথ প্রচেষ্টা চালাতে হবে। তিনি আরো বলেন, সন্ত্রাসবাদ এবং দেশকে অস্থিতিশীল করে তুলে এমন কারণগুলোর বিরুদ্ধে একটি সত্যিকারের কঠোর যুদ্ধ চালিয়ে যাওয়ার পাশাপাশি ইরানের সঙ্গে সহযোগিতা বাড়ানোর বিষয়টি  তার দেশ সবসময় গুরুত্ব দিয়ে আসছে। পাকিস্তানের কর্মকর্তা নাসির খান তিন দিনের সফরে তেহরানে গেছেন। গত সোমবার আলী শামখানির সঙ্গে তার প্রথম পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।#

পার্সটুডে/বাবুল আখতার/২৬