দ্বিতীয় দফার আলোচনার স্থান পরিবর্তন হতে পারে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
-
আরাকচি
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি ঘোষণা করেছেন, দ্বিতীয় দফার আলোচনার স্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
কাতারের আল-জাজিরা টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দ্বিতীয় দফার আলোচনার স্থান পরিবর্তন হতে পারে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, আমাদের মৌলিক ও সার্বভৌম অবস্থান হলো—দেশ থেকে কোনো ধরনের ইউরেনিয়াম বের করে নেওয়ার বিরোধিতা করা; তবে আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা কমাতে প্রস্তুত।
তিনি জোর দিয়ে বলেন, আমরা আঞ্চলিক যুদ্ধ চাই না এবং অঞ্চলের দেশগুলোও তা চায় না; কিন্তু যুক্তরাষ্ট্রের যেকোনো হামলা এই পরিস্থিতির ওপর প্রভাব ফেলবে।
চুক্তিতে পৌঁছানোর বিষয়ে ইরানের আন্তরিকতার কথা উল্লেখ করে আরাকচি বলেন, “মাসকাটে আমি ঘোষণা করেছি যে, দ্রুত একটি বাস্তব চুক্তিতে পৌঁছানোর জন্য যত সময় প্রয়োজন, আমি সেখানে থাকতে প্রস্তুত আছি।”#
পার্সটুডে/এসএ/০৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।