৪ দিনে আমেরিকা-ইসরায়েলের ৩৫টি ড্রোন ধ্বংস করেছে ইরান
-
ইস্ফাহানে ধ্বংস্তপ্রাপ্ত একটি হার্মেস ড্রোন
ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আগ্রাসী মার্কিন-ইসরায়েলি বাহিনীর আরও ছয়টি উন্নত ড্রোন ধ্বংস করেছে। এ নিয়ে সাম্প্রতিক যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ৩৫টি ড্রোন ধ্বংস করল ইরান।
তেহরানে অবস্থিত খাতামুল আম্বিয়া (আ.) ঘাঁটি এবং ইস্ফাহান, কাসর শিরিন, তাব্রিজ ও খুজেস্তানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আজ ছয়টি শত্রু ড্রোন ভূপাতিত করেছে।
ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি সাম্প্রতিক যুদ্ধ শুরুর পর থেকে বিমানবাহিনী এবং বিপ্লবী গার্ড বাহিনীর আকাশ প্রতিরক্ষা ইউনিট আমেরিকা-ইসরায়েলের আর্কিও ১৯, হেরন, হার্মেস, অরবিটারসহ বিভিন্ন মডেলের পঁয়ত্রিশটি উন্নত ড্রোন ধ্বংস ও ভূপাতিত করেছে। একটি সমন্বিত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কের নিয়ন্ত্রণে সেগুলোকে লক্ষ্যবস্তু করা হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।#
পার্সটুডে/এমএআর/৩