শহীদ কমান্ডারদের শোকযাত্রায় মানুষের ঢল; সাহসিকতাই ইরানিদের বড় অস্ত্র
-
তেহরানের ইনকিলাব স্কয়ার
পার্সটুডে- চলমান যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের পবিত্র মরদেহ নিয়ে আয়োজিত শোকযাত্রায় মানুষের ঢল নেমেছে। শহীদদের দাফনের আগে আজ রাজধানী তেহরানের ইনকিলাব স্কয়ার থেকে এই শোকযাত্রা শুরু হয়। এতে অসংখ্য মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
পার্সটুডের প্রতিবেদন অনুযায়ী, যাদের মরদেহ নিয়ে আজ শোকযাত্রা অনুষ্ঠিত হয়েছে তাদের মধ্যে ইরানের সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কমান্ডারেরাও রয়েছেন।
বিশেষকরে ইরানের সশস্ত্র বাহিনীর শহীদ চিফ অব স্টাফ সাইয়্যেদ আবদুর রহিম মুসাভি, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর শহীদ প্রধান কমান্ডার মোহাম্মদ পাকপুর, দেশের প্রতিরক্ষা পরিষদের শহীদ সচিব আলি শামখানি, প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে এবং ইরানের সর্বাধিনায়কের দপ্তরের শহীদ সামরিক প্রধান মোহাম্মদ শিরাজি’র মরদেহ বহন করা হয়।
বোমা হামলার আশঙ্কার মধ্যেই তেহরানের জনগণ শোকযাত্রায় অংশ নিয়ে জানিয়ে দিয়েছে, তারা মৃত্যুকে ভয় করে না। ভয় দেখিয়ে ইরানি জাতিকে দমিয়ে রাখা যাবে না।#
পার্সটুডে/এসএ/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।