ইসরায়েলে বহু ক্ষেপণাস্ত্র ছুড়ে ৪০তম অভিযান চালিয়েছে ইরান; সহযোগিতা করেছে লেবাননের হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/iran-i157730-ইসরায়েলে_বহু_ক্ষেপণাস্ত্র_ছুড়ে_৪০তম_অভিযান_চালিয়েছে_ইরান_সহযোগিতা_করেছে_লেবাননের_হিজবুল্লাহ
পার্সটুডে- ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ঘোষণা করেছে, ক্ষেপণাস্ত্রের সাহায্যে ৪০তম অভিযান সম্পন্ন করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১২, ২০২৬ ০৮:৪৫ Asia/Dhaka
  • ইরানি ক্ষেপণাস্ত্র
    ইরানি ক্ষেপণাস্ত্র

পার্সটুডে- ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ঘোষণা করেছে, ক্ষেপণাস্ত্রের সাহায্যে ৪০তম অভিযান সম্পন্ন করা হয়েছে।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর জনসংযোগ বিভাগ এক জরুরি বিবৃতিতে জানিয়েছে, বিপ্লবী গার্ড বাহিনী ও লেবাননের প্রতিরোধ বাহিনীর যৌথ ও সমন্বিত অভিযান প্রায় ৫ ঘণ্টা ধরে অব্যাহত ছিল। এই অভিযানটি “ইয়া আমিরুল মুমিনিন (আ.)” কোডনামে পরিচালিত হয়।

এতে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষ থেকে কদর, ইমাদ, খাইবারশেকান ও ফাত্তাহ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এবং লেবাননের হিজবুল্লাহ ব্যাপক সংখ্যক অ্যাটাক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।এই আক্রমণে অধিকৃত ভূখণ্ড জুড়ে ৫০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়, যা শত্রুকে আরেকটি নতুন ও কঠিন বাস্তবতার মুখোমুখি করেছে।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর মতে, এই শক্তিশালী ও ঐক্যবদ্ধ ফ্রন্ট ইসরায়েলের হাইফা, তেল আবিব এবং দক্ষিণে বেয়ার শেবাসহ বিভিন্ন স্থানে সামরিক ঘাঁটিগুলোতে কঠিন আঘাত হেনেছে।এই ব্যাপক হামলায় এই অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল-আজরাক ও আল-খারজ ঘাঁটিকও বিপ্লবী গার্ড বাহিনীর ক্ষেপণাস্ত্রের সাহায্যে নিশানা করা হয়েছে।

আইআরজিসি আরও জানায়, যেমনটি ইসরায়েলি গণমাধ্যমগুলো স্বীকার ও নিশ্চিত করেছে, গত ২৪ ঘণ্টায় ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং ইসরায়েলিদের হতাহতের সংখ্যা দ্রুত বাড়ছে। মারাত্মক আঘাত অব্যাহত রয়েছে। অধিকৃত ভূখণ্ডের বাসিন্দাদের সাইরেন ভিত্তিক জীবন এবং দীর্ঘ সময় আশ্রয়কেন্দ্রে বন্দি হয়ে থাকা— এই যুদ্ধে মিথ্যাবাদী ট্রাম্প ও কুটিল নেতানিয়াহুর সবচেয়ে বড় অর্জন বলে উল্লেখ করা হয়েছে।

পার্সটুডে/এসএ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।