শত্রুকে ক্ষতিপূরণ প্রদানে বাধ্য করা হবে: খাতামুল আম্বিয়া ঘাঁটি
-
আব্দুল্লাহি
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের খাতমুল আম্বিয়া কেন্দ্রীয় ঘাঁটির কমান্ডার আলী আব্দুল্লাহি বলেছেন, আমরা শত্রুকে তাদের অপরাধের দায় মেনে নিতে এবং ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হবে।
খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় ঘাঁটির এই কমান্ডার নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ীর প্রথম বার্তার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ কথা বলেন।
পার্সটুডে’র প্রতিবেদনে আরও বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আলী আবদুল্লাহি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী পরিপূর্ণ প্রস্তুতি, শক্তিশালী মনোবল, অনন্য সাহসিকতা এবং শেষ রক্ত বিন্দু ও শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার (নেতার) সমস্ত নির্দেশ ও পরিকল্পনা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী দৃঢ়তার সঙ্গে শত্রুদের ইসলামবিরোধী কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত করতে বাধ্য হবে এবং তাদেরকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হবে।#
পার্সটুডে/এসএ/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।