ইরানজুড়ে বিশ্ব কুদস দিবসের মিছিলে অংশ নিচ্ছেন লাখো-কোটি মানুষ
https://parstoday.ir/bn/news/iran-i157764-ইরানজুড়ে_বিশ্ব_কুদস_দিবসের_মিছিলে_অংশ_নিচ্ছেন_লাখো_কোটি_মানুষ
পার্সটুডে- রাজধানী তেহরানসহ ইরানের সর্বত্র বিশ্ব কুদস দিবসের মিছিল শুরু হয়েছে।
(last modified 2026-03-14T14:53:49+00:00 )
মার্চ ১৩, ২০২৬ ১৪:৩৫ Asia/Dhaka
  • কুদস দিবসের মিছিলে অংশগ্রহণকারী জনতা
    কুদস দিবসের মিছিলে অংশগ্রহণকারী জনতা

পার্সটুডে- রাজধানী তেহরানসহ ইরানের সর্বত্র বিশ্ব কুদস দিবসের মিছিল শুরু হয়েছে।

প্রতি বছর পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার আল-আকসা তথা ফিলিস্তিনকে মুক্ত করার শপথ পুনর্ব্যক্ত করতে এই মিছিলের আয়োজন করা হয়। ইরানের ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনী (রহ.) রমজান মাসের শেষ শুক্রবারকে বিশ্ব কুদস দিবস হিসেবে ঘোষণা করে গেছেন।

রাজধানী তেহরানে, শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে ইনকিলাব ময়দানে জড়ো হচ্ছেন ইসলামপ্রিয় জনতা।  

তাসনিম সংবাদ সংস্থার রাজনৈতিক প্রতিবেদকের প্রতিবেদনে বলা হয়েছে, আজ সকাল থেকেই তেহরানের দশটি নির্ধারিত পথ দিয়ে তেহরান বিশ্ববিদ্যালয়ের দিকে এগোচ্ছেন অসংখ্য মানুষ। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই এতে অংশ নিয়েছেন। তারা বিপ্লবের শহীদ নেতা ইমাম খামেনেয়ীর ছবি ও ইরানের জাতীয় পতাকা হাতে রাখার পাশাপাশি ফিলিস্তিনের পতাকাও বহন করছেন এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অপরাধের নিন্দা জানাচ্ছেন।

মিছিলকারীরা বিভিন্ন স্লোগানে গাজায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অপরাধ, ইরানের বিরুদ্ধে ১২ দিনের যুদ্ধ, ইরানে দাঙ্গার উসকানি এবং এই রমজানের চাপিয়ে দেওয়া চলমান যুদ্ধের নিন্দা জানান এবং আমেরিকা ও দখলদার ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তেহরানে ঠান্ডা আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষঅ করেই জনগণের এই উপস্থিতি দেখা গেছে।

কুদস দিবসের মিছিল চলার একই সময়ে তেহরানের বিভিন্ন স্থানে শত্রুদের হামলা ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। হামলার জবাবে ইনকিলাব স্কয়ারে উপস্থিত জনতা “আল্লাহু আকবার” ধ্বনি দেন।

আজকের মিছিলে অংশগ্রহণকারীরা ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ীর ছবিও বহন করেন এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাঁর প্রতি আনুগত্য প্রকাশ করেন।

প্রতিবেদন অনুযায়ী, এ বছর বিশ্বের বহু দেশে কুদস দিবস পালন করা হচ্ছে এবং ইসলামি ইরানেও ৯০০-র বেশি শহর ও কয়েক দশ হাজার গ্রামে এই মিছিল অনুষ্ঠিত হচ্ছে। #

পার্সটুডে/এসএ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।