ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যভেদের হার দ্বিগুণ হয়েছে / আগ্রাসীদের শাস্তি প্রদান অব্যাহত
-
মুসাভি
পার্সটুডে- ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র বিমান ও মহাকাশ বাহিনীর কমান্ডার ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যভেদের হার সম্পর্কে প্রতিবেদন দিয়েছেন।
পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র বিমান ও মহাকাশ বাহিনীর কমান্ডার সাইয়্যেদ মাজিদ মুসাভি বলেছেন, “গত ৪৮ ঘণ্টায় মার্কিন ও ইসরায়েলি অপরাধীদের লক্ষ্যবস্তুতে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতের হার দ্বিগুণ হয়েছে।”
তিনি আরও বলেন, “আকাশ যেন ইরানের বিশাল ক্ষেপণাস্ত্রগুলোর জন্য উন্মুক্ত হয়ে গেছে এবং আগ্রাসীদের শাস্তি অব্যাহত রয়েছে।”
মুসাভি আরও জানান, শবে কদরের রাতে এবং ইরানের জনগণের দোয়ার বরকতে ১ টন ও ২ টন ওয়ারহেডযুক্ত ৩০টি অতিভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইহুদিবাদী ইসরায়েলের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করা হয়েছে।
তিনি বলেন, এই অভিযানে দখলদার ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিমান-মহাকাশ নজরদারি ব্যবস্থা বিঘ্নিত ও ধ্বংস হয়েছে। এই হামলাকে তাদের বিরুদ্ধে পরিচালিত সবচেয়ে বড় হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
মুসাভি আরও বলেন, “এখন সেই শাসনের আকাশের একটি নতুন অংশ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।”#
পার্সটুডে/এসএ/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।