যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে বের হয়ে আসার চেষ্টা করছে: আল আরাবিয়া
-
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
পার্সটুডে- ইরানের ওপর ইসরায়েল-মার্কিন আগ্রাসনের ব্যাপারে সর্বশেষ খবরে আল আরাবিয়া টিভি চ্যানেল জানিয়েছে, যুক্তরাষ্ট্র যত দ্রুত সম্ভব যুদ্ধ পরিস্থিতি থেকে বের হয়ে আসার চেষ্ট করছে।
ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, তেলআবিবে আল আরাবিয়ার সাংবাদিক জানিয়েছেন, যুদ্ধের শুরু থেকেই মার্কিন সরকার ইসরায়েলকে সর্বাত্মক সমর্থন দিয়ে আসছে এবং যুদ্ধে তারা একে অপরকে সহযোগিতা করছে। গত বেশ কিছু দিনে যুক্তরাষ্ট্র ৫০টি বিমানে করে বিভিন্ন ধরনের অস্ত্র ইসরায়েলে পাঠিয়েছে।
ইসরায়েলের ক্ষেপণাস্ত্র বিধ্বংসি ক্ষেপণাস্ত্রের সংখ্যা কমে আসেছ জানিয়ে আল সাইয়াদ বলেছেন, বাস্তবতা হচ্ছে ইসরায়েল তাদের এ দুর্বলতার কথা জানায়নি কিন্তু মার্কিনিরা প্রথম এ খবর ফাস করে দেয়।
তিনি আমেরিকার এ পদক্ষেপকে যুদ্ধ থামাতে ইরসায়েলের ওপর চাপ সৃষ্টির প্রচেষ্টা হিসাবে উল্লেখ করেছেন।
ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে গত রবিবার পর্যন্ত ইসরায়েলের জন্য যুদ্ধ করতে গিয়ে আমেরিকার সাত বিলিয়ন ডলার ব্যয় হয়েছে।
এদিকে, হোয়াইট হাউজের অর্থ বিষয়ক পারিষদের প্রধানও এ বিষয়টি শিকার করেছেন। #
পার্সটুডে/এমআরএইচ/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।