'ইরানের বিরুদ্ধে করা সমস্ত অপরাধের তালিকা প্রস্তুত করা হচ্ছে'
আগ্রাসীদের অস্ত্র ঘাঁটিতে হামলার অধিকার ইরানের রয়েছে: বাকায়ি
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি
পার্সটুডে/ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, এ অঞ্চলের কয়েকটি দেশের ভূমি ব্যবহার করে মার্কিন হামলার জবাব দেয়ার অধিকার ইরানের রয়েছে।
পার্সটুডে জানিয়েছে, ইসমাইল বাকায়ি আজ এক সংবাদ সম্মেলনে এ অঞ্চলের কয়েকটি দেশের ভূমি ব্যবহার করে ইরানে মার্কিন হামলার ব্যাপারে এক প্রশ্নের উত্তরে বলেছেন, কয়েক মাস আগেই এ অঞ্চলের দেশগুলোকে আমরা বলেছিলাম আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং ইরানের বিরুদ্ধে হামলায় শত্রুদেরকে আকাশ, পানি ও ভূমি ব্যবহার করতে দেয়া উচিত হবে না।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, গত ১৬ ১৭ দিনের যুদ্ধে আমরা দেখেছি যে প্রতিবেশী এসব দেশে বছর পর বছর ধরে যুক্তরাষ্ট্র যে অস্ত্রের ভাণ্ডার গড়ে তুলেছে এখন সেসবকে তারা ইরানের বিরুদ্ধে ব্যবহার করছে এবং এমনকি তাদের মিত্ররাও সাথে আছে।
ইসমাইল বাকায়ি পারস্য উপসাগরীয় দেশগুলোর সাথে ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেছেন, এ অঞ্চলের দেশগুলোর সাথে আমাদের কোনো শত্রুতা নেই। কিন্তু আইন অনুযায়ী যেসব দেশ থেকে ইরানের বিরুদ্ধে হামলা পরিচালিত হচ্ছে সেখানে হামলা চালানোর বিশেষ করে তাদের অস্ত্রশস্ত্রের ওপর হামলা চালানোর অধিকার ইরানের রয়েছে।
তিনি এও বলেন, জাতিসংঘের প্রতি আমাদের কোনো আস্থা না থাকলেও ইরানের বিরুদ্ধে সমস্ত অপরাধের তালিকা প্রস্তুত করা হচ্ছে।#
পার্সটুডে/এমআরএইচ/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।