বলদর্পী শক্তির কাছে আমরা আত্মসমর্পন করবো না: ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
-
ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
পার্সটুডে/ ইরানের প্রেসিডেন্ট বলেছেন, আমাদের ভূখণ্ডে আর হামলা চালানো হবে না এমন নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত যুদ্ধ অবসানের কথাবার্তা অবাস্তব।
পার্সটুডে জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পেজে লেখা এক নোটে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সাথে তার টেলিফোনালাপের কথা উল্লেখ করে লিখেছেন, আমি ম্যাকরনকে বলেছি যুদ্ধ আমরা শুরু করিনি। যেকোনো আগ্রাসীর বিরুদ্ধে প্রতিরোধ আমাদের স্বাভাবিক অধিকার এবং এটা আমরা জানি।
তিনি বলেন, প্রতিবশী দেশগুলোর সাথে আমাদের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার জন্য ইরানের বিরুদ্ধে হামলা চালাতে আমেরিকা ওইসব দেশের ঘাঁটি ও ভূখ্ণ্ড ব্যবহার করছে।
পেজেশকিয়ান বলেন, ইরানে ইসরায়েল-মার্কিন হামলার বিষয়টি উপেক্ষা করে এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
আমরা আশা করি আন্তর্জাতিক সমাজ ইরানে ইসরায়েল-মার্কিন আগ্রাসনের নিন্দা জানাবে এবং আগ্রাসী শক্তিদেরকে আন্তর্জাতিক আইন মেনে চলতে বাধ্য করবে এ কথা উল্লেখ করে ইরানের প্রেসিডেন্ট সবশেষে বলেন, বলদর্পী শক্তির কাছে আমরা আত্মসমর্পন করবো না#
পার্সটুডে/এমআরএইচ/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।