পূর্ণ বিজয় না আসা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে: সামরিক কমান্ডার
https://parstoday.ir/bn/news/iran-i157976-পূর্ণ_বিজয়_না_আসা_পর্যন্ত_লড়াই_অব্যাহত_থাকবে_সামরিক_কমান্ডার
ইসলামি প্রজাতন্ত্র ইরানের খাতামুল আম্বিয়া সামরিক ঘাঁটির কেন্দ্রীয় সদর দপ্তরের একজন সিনিয়র কমান্ডার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ীর প্রতি দেশের সশস্ত্র বাহিনীর পূর্ণ আনুগত্যের কথা পুর্নব্যক্ত করেছেন। একইসঙ্গে তিনি বলেছেন, পূর্ণ বিজয় না আসা পর্যন্ত লড়াই অব্যাহত রাখবে সশস্ত্র বাহিনী। 
(last modified 2026-03-25T10:23:09+00:00 )
মার্চ ২৪, ২০২৬ ২২:৪৭ Asia/Dhaka
  • মেজর জেনারেল আলী আব্দুল্লাহি
    মেজর জেনারেল আলী আব্দুল্লাহি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের খাতামুল আম্বিয়া সামরিক ঘাঁটির কেন্দ্রীয় সদর দপ্তরের একজন সিনিয়র কমান্ডার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ীর প্রতি দেশের সশস্ত্র বাহিনীর পূর্ণ আনুগত্যের কথা পুর্নব্যক্ত করেছেন। একইসঙ্গে তিনি বলেছেন, পূর্ণ বিজয় না আসা পর্যন্ত লড়াই অব্যাহত রাখবে সশস্ত্র বাহিনী। 

ইরানকে বিভিন্ন অংশে ভাগ করতেই আমেরিকা-ইসরায়েলি হামলা তা উল্লেখ করে মেজর জেনারেল আলী আব্দুল্লাহি মঙ্গলবার বলেন, হামলার শুরুতেই ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীসহ দেশের উচ্চ পদস্থ সামরিক কমান্ডারদের শহীদ করার পর তারা ভেবেছিল যে ইরান ৪৮ ঘন্টার মধ্যে ভেঙে পড়বে। 

তিনি আরো বলেন, এই লজ্জাজনক পরাজয়ের পর যুদ্ধ থেকে বেরিয়ে যেতে আমেরিকা পথ খুজছে যেটি তারা নিজেরাই শুরু করেছিল। #

পার্সটুডে/এমবিএ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।