ইরানের অবকাঠামোর ওপর হামলা হলে কড়া জবাব দেব: পেজেশকিয়ান
-
মাসুদ পেজেশকিয়ান
পার্সটুডে- ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ থেকে ইরানি অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালানোর বিষয়ে ইরানের প্রেসিডেন্ট তার ব্যক্তিগত এক্স (সাবেক টুইটার) নেটওয়ার্ক পেজে প্রতিক্রিয়া জানিয়েছেন।
পার্সটুডে জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শনিবার এক্স-এ একটি বার্তা প্রকাশ করে জোর দিয়ে বলেছেন: আমরা বারবার ঘোষণা করেছি যে, ইরান কোনো পূর্বপ্রস্তুতিমূলক হামলা চালায় না, কিন্তু অবকাঠামো এবং অর্থনৈতিক কেন্দ্রগুলোর ওপর হামলার জবাবে আমরা শত্রুকে কড়া জবাব দেব।
তিনি এই বার্তায় আরও বলেন: আমি এই অঞ্চলের দেশগুলোকে বলছি: আপনারা যদি উন্নয়ন ও নিরাপত্তা চান, তবে আমাদের শত্রুদের আপনাদের দেশ থেকে যুদ্ধ চালাতে দেবেন না।
এদিকে, গত ২১ মার্চ শনিবার, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তা পোস্ট করেন, যেটিকে কিছু মার্কিন সিনেটর যুদ্ধের ওপর তার নিয়ন্ত্রণ হারানোর লক্ষণ হিসেবে ব্যাখ্যা করেছেন। ট্রাম্প বলেছিলেন, যদি ইরান ৪৮ ঘণ্টার মধ্যে এবং কোনো হুমকি ছাড়াই হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে খুলে না দেয়, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়ে তা ধ্বংস করে দেবে।
মার্কিন প্রেসিডেন্টের অতিরঞ্জিত বক্তব্যের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী, মেডিকেল কোরের প্রেসিডেন্ট এবং ইরানের সংসদ স্পিকারের পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়া জানানো হয়েছে।#
পার্সটুডে/এমআরএইচ/এমএআর/২৮