কালিবাফ: ইরান মানবতার জন্য লড়াই করছে
-
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবাফ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবাফ ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযজ্ঞ সম্পর্কে জানতে জাতিসংঘের মানবাধিকার পরিষদের প্রতিবেদন পড়ার জন্য পাঠকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
সংসদ স্পিকার কলিবাফ সাইবারস্পেসে একটি বার্তায় লিখেছেন, ইরান কেন মানবতার জন্য লড়াই করছে এবং কেন ইসরাইল মানব সভ্যতার জন্য মারাত্মক হুমকি, জাতিসংঘের এই তিনটি প্রতিবেদন পড়ুন।
জাতিসংঘের এই তিনটি প্রতিবেদনের শিরোনাম হল: প্রতিবেদন-১ "অ্যানাটমি অফ জেনোসাইড”, প্রতিবেদন-২ "অকুপেশন ইকোনমি থেকে জেনোসাইডের অর্থনীতিতে"
প্রতিবেদন-৩ “একজন মানুষ যা সহ্য করতে পারে তার বাইরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের যৌন সহিংসতার পদ্ধতিগত ব্যবহার,"
তিনি উপসংহারে বলেছেন, "এই যুদ্ধাপরাধগুলোকে শুধুমাত্র একটি উপায়ে বর্ণনা করা যেতে পারে: "মানুষের চেয়ে বেশি সহ্য করতে পারে তার অনুভূতি দিয়ে।"
পার্সটুডে/এমবিএ/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।