কলিবাফ: হরমুজ প্রণালীতে শহীদ তাংসিরির উজ্জ্বল প্রভাব দেখেছে বিশ্ব
-
ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবাফ
পার্সটুডে - ইরানের সংসদ স্পিকার বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌ ইউনিটের সাহসী কমান্ডার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরির শাহাদাতকে অভিনন্দন ও শোক জানিয়ে এক বার্তায় জোর দিয়ে বলেছেন, শত্রু যদি মনে করে যে সাহসীকে নির্মূল করা মানে সাহসকে নির্মূল করা, তবে এই উচ্চপদস্থ শহীদের উত্তরসূরিদের দাঁতভাঙা জবাবের স্বাদ নিয়ে সে তার ভাগ্য পরীক্ষা করতে পারে।
পার্সটুডে-র প্রতিবেদন অনুযায়ী, ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবাফ এক বার্তায় লিখেছেন: আমার প্রিয় ভাই ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর বা আইআরজিসির নৌবাহিনীর সাহসী কমান্ডার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরির শাহাদাতের সংবাদ আবারও ইসলামি ইরানের ঘৃণ্য শত্রুদের অসহায়ত্ব ও নৈরাশ্যকে তুলে ধরেছে এবং দেখিয়েছে যে সন্ত্রাস ও হত্যা ছাড়া তারা অন্য কোনো সমাধান জানে না, এমন এক সমাধান যার পরাজয় ইতোমধ্যেই স্পষ্ট।
স্পিকার কালিকবাফ বলেন, এই সাহসী ও বিচক্ষণ ইরানি কমান্ডার যিনি আমাদের জন্য শহীদ রইস আলী দেলভারির স্মৃতিকে পুনরুজ্জীবিত করেছেন তাঁর বরকতময় জীবনে উজ্জ্বল ও অনস্বীকার্য কীর্তি রেখে গেছেন, যার একটি উদাহরণ হরমুজ প্রণালীতে বিশ্ব স্পষ্টভাবে দেখতে পেয়েছে।তিনি আরো বলেন, শহীদ তাংসিরি সাহস, আনুগত্য এবং দৃঢ়তার এক উজ্জ্বল দৃষ্টান্ত; এমন একজন মানুষ যিনি আমেরিকার ফ্ল্যাগশিপগুলোর আক্রমণের মুখে এক মুহূর্তও দ্বিধা করেননি এবং ঔদ্ধত্যের হাতিয়ারগুলোকে এমন প্রচণ্ড আঘাত হেনেছিলেন যে তারা যুদ্ধক্ষেত্র ছেড়ে দূরতম তীরে গিয়ে আশ্রয় নিয়েছে।
কলিবাফ বলেন, শত্রু যদি মনে করে যে বীরকে নির্মূল করলে সাহসকেও নির্মূল করা যাবে, তবে এই উচ্চপদস্থ শহীদের উত্তরসূরিদের দাঁতভাঙা প্রত্যুত্তরের স্বাদ গ্রহণ করে তারা তাদের ভাগ্য পরীক্ষা করতে পারে#।
পার্সটুডে/এমবিএ//৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।