'আগ্রাসনকারীদের জবাবদিহির আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে'
https://parstoday.ir/bn/news/iran-i158250-'আগ্রাসনকারীদের_জবাবদিহির_আওতায়_আনতে_আন্তর্জাতিক_সম্প্রদায়কে_দায়িত্বশীল_ভূমিকা_পালন_করতে_হবে'
পার্সটুডে - ইরানের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই আইন লঙ্ঘন এবং অপরাধের জন্য দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি দিয়ে আগ্রাসনকারীদেরকে জবাবদিহির আওতায় আনতে হবে।
(last modified 2026-04-05T10:13:38+00:00 )
এপ্রিল ০৫, ২০২৬ ১৩:৪৪ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি

পার্সটুডে - ইরানের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই আইন লঙ্ঘন এবং অপরাধের জন্য দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি দিয়ে আগ্রাসনকারীদেরকে জবাবদিহির আওতায় আনতে হবে।

পার্সটুডের তথ্য অনুযায়ী, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি এই অঞ্চলে এবং হরমুজ প্রণালীতে বর্তমান পরিস্থিতিকে ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী শাসক গোষ্ঠীর আগ্রাসনের সরাসরি ফল উল্লেখ করে জোর দিয়ে বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই তাদের আইন লঙ্ঘন এবং অপরাধের জন্য দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি দিয়ে আগ্রাসনকারীদের জবাবদিহির আওতায় আনতে হবে।

তিনি বলেন, ইরান তার সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য তার সমস্ত সক্ষমতা ব্যবহার করতে দৃঢ়প্রতিজ্ঞ। এই আলোচনায় অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী বিয়াটে মেইনল রাইসিঙ্গার বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনীতির ওপর যুদ্ধের পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুদ্ধ বন্ধ করতে কূটনীতির আশ্রয় নেওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দেন এবং এ ব্যাপারে সাহায্য করার জন্য তার দেশের প্রস্তুতির কথা ঘোষণা করেন।#

পার্সটুডে/এমবিএ//৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।