‘ইসলামাবাদ আলোচনায় আমেরিকার অতিরিক্ত দাবি চুক্তিতে বাধা সৃষ্টি করেছে’
https://parstoday.ir/bn/news/iran-i158400-ইসলামাবাদ_আলোচনায়_আমেরিকার_অতিরিক্ত_দাবি_চুক্তিতে_বাধা_সৃষ্টি_করেছে’
পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও আমেরিকার মধ্যকার আলোচনায় আমেরিকার অতিরিক্ত দাবি যৌথ কাঠামো ও চুক্তি অর্জনে বাধা সৃষ্টি করেছে।
(last modified 2026-04-12T04:03:32+00:00 )
এপ্রিল ১২, ২০২৬ ০৯:৫৭ Asia/Dhaka
  • পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ইরানের আলোচক দলের বৈঠক
    পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ইরানের আলোচক দলের বৈঠক

পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও আমেরিকার মধ্যকার আলোচনায় আমেরিকার অতিরিক্ত দাবি যৌথ কাঠামো ও চুক্তি অর্জনে বাধা সৃষ্টি করেছে।

ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের আলোচক দলের একজন ঘনিষ্ঠ সদস্য জানিয়েছেন, আমেরিকার আলোচকরা ইরানের কাছে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা এবং সমৃদ্ধ উপকরণ হস্তান্তরের দাবি জানিয়েছে। যে বিষয়গুলো যুদ্ধক্ষেত্রে অর্জিত হয়নি এবং যার ফলে আমেরিকার জন্য তাবাস-২ (ইস্ফাহানে বিপর্যয়) কাণ্ড ঘটেছে, সেগুলো কূটনীতি টেবিলেও দাবি হিসেবে পেশ করেছে। ইরানি আলোচনা দলও দৃঢ়তার সাথে যুদ্ধক্ষেত্রের অর্জনগুলো সংরক্ষণের ওপর জোর দিচ্ছে।

তিনি আরও জানান, আমেরিকার আলোচক দলের প্রধান জেডি ভ্যান্স, ইরানকে আলোচনা প্রক্রিয়া দীর্ঘায়িত করার জন্য দোষী সাব্যস্ত করার চেষ্টা করছেন। কিন্তু এ পর্যন্ত এই প্রক্রিয়ায় যা বাধা সৃষ্টি করেছে, তা কেবল আমেরিকার অতিরিক্ত দাবি।

ইরানের আলোচনা দলের ঘনিষ্ঠ সূত্রটি সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের প্রসঙ্গে বলেন, এ পর্যন্ত আমেরিকার এই আঞ্চলিক মিত্র অর্থাৎ ইসরায়েল বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং গত রাতেও ফসফরাস বোমা দিয়ে লেবাননের দক্ষিণাঞ্চল দূষিত করেছে।

তিনি আরও বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান আক্রান্ত পক্ষ হিসেবে আমেরিকার কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করার বৈধ অধিকার রাখে এবং ট্রানজিট ফি আদায়ের দাবি এ বিষয়টি বাস্তবায়নের জন্য একটি ভালো নিশ্চয়তা।

নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের সম্পদ অবরোধ মুক্ত করার বিষয়টিও ইরানি জনগণের অধিকারের চেয়ে বেশি কিছু নয়। যুদ্ধ শুরুর আগেও ওমানে এই দাবি আমেরিকার সঙ্গে আলোচনার ভিত্তি ছিল।

তিনি আরও বলেন, ইরান নিজের জনগণের অধিকার এবং এই অঞ্চলে বর্বরতা বন্ধ করার চেয়ে বেশি কিছু দাবি করে না। কিন্তু মার্কিন পক্ষ ইরানের অধিকার মেনে নিতে না চেয়ে অতিরিক্ত দাবি আদায় এবং ইসলামাবাদ আলোচনার পথে বাধা সৃষ্টি করতে চেয়েছে।#