যদ্ধবিরতিতে আমাদের লাভ নেই; জাহাজ ডোবানোর জন্য আমরা প্রস্তুত: রেজায়ি
https://parstoday.ir/bn/news/iran-i158508-যদ্ধবিরতিতে_আমাদের_লাভ_নেই_জাহাজ_ডোবানোর_জন্য_আমরা_প্রস্তুত_রেজায়ি
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় নীতি নির্ধারণী পরিষদের সদস্য মেজর জেনারেল মোহসেন রেজায়ি বলেছেন, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো মোটেই আমাদের পক্ষে নয়; আমাদের পক্ষ থেকে চাপ আরও কঠোর করতে হবে। আমাদের লঞ্চারগুলো এখন শত্রুর জাহাজগুলোর ওপর তাক করা আছে।
(last modified 2026-04-16T06:33:13+00:00 )
এপ্রিল ১৬, ২০২৬ ১১:১৪ Asia/Dhaka
  • মোহসেন রেজায়ি
    মোহসেন রেজায়ি

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় নীতি নির্ধারণী পরিষদের সদস্য মেজর জেনারেল মোহসেন রেজায়ি বলেছেন, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো মোটেই আমাদের পক্ষে নয়; আমাদের পক্ষ থেকে চাপ আরও কঠোর করতে হবে। আমাদের লঞ্চারগুলো এখন শত্রুর জাহাজগুলোর ওপর তাক করা আছে।

তিনি গতরাতে এক টিভি অনুষ্ঠানে অঞ্চলের সর্বশেষ পরিস্থিতি, প্রতিরোধ ফ্রন্টের অবস্থা এবং বৈশ্বিক আধিপত্যবাদীদের সঙ্গে ইরানের লড়াইয়ের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন।

মেজর জেনারেল রেজায়ি তার বক্তব্যের শুরুতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশাল জনসমর্থনের দিকে ইঙ্গিত করে বলেন, আমি আড়াই কোটি স্বেচ্ছাসেবীর আত্মোৎসর্গের ইচ্ছার প্রতি সম্মান জানাই। এমন জাতির জন্য আমরা গর্বিত। আজ ইরান একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক অবস্থানে রয়েছে, যেখানে সে এতগুলো বিজয় অর্জন করতে সক্ষম হয়েছে। আমার কোনো সন্দেহ নেই, যদি আমাদের ২০০ বছর আগের পূর্বপুরুষরা আজ উপস্থিত থাকতেন, তারা আমাদের বর্তমান অবস্থান ও ক্ষমতা দেখে ঈর্ষা করতেন।

তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের স্ববিরোধী বক্তব্য ও আচরণের তীব্র সমালোচনা করে বলেন- আন্তর্জাতিক পরিস্থিতি থেকে এটা স্পষ্ট ইরানিরা নীতিতে অটল। ট্রাম্প দাবি করেছেন, “ইরানিরা অস্থির। অথচ আপনিই অস্থিরতার প্রতীক; বহুবার নানা কথা বলে তা ভেঙেছেন—আপনি কি ইরানের ১০টি শর্ত মেনে নেননি? কিন্তু পরে তা অস্বীকার করেছেন।#

পার্সটুডে/এস এ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন