সমুদ্র উপকূলীয় বাসিন্দারা আমাদের দেশের দক্ষিণ সীমান্তের ঐতিহাসিক অতন্দ্র প্রহরী
https://parstoday.ir/bn/news/iran-i159020-সমুদ্র_উপকূলীয়_বাসিন্দারা_আমাদের_দেশের_দক্ষিণ_সীমান্তের_ঐতিহাসিক_অতন্দ্র_প্রহরী
পার্সটুডে- ‘জাতীয় পারস্য উপসাগর দিবস’ উপলক্ষে ইরানের সংসদের স্পিকার জোর দিয়ে বলেছেন: পারস্য উপসাগরের বন্দর ও উপকূলীয় প্রদেশগুলোর বাসিন্দারা আমাদের দেশের দক্ষিণ সীমান্তের অতন্দ্র প্রহরী।
(last modified 2026-04-30T16:06:16+00:00 )
এপ্রিল ৩০, ২০২৬ ২১:৪৮ Asia/Dhaka
  • সমুদ্র উপকূলীয় বাসিন্দারা আমাদের দেশের দক্ষিণ সীমান্তের ঐতিহাসিক অতন্দ্র প্রহরী

পার্সটুডে- ‘জাতীয় পারস্য উপসাগর দিবস’ উপলক্ষে ইরানের সংসদের স্পিকার জোর দিয়ে বলেছেন: পারস্য উপসাগরের বন্দর ও উপকূলীয় প্রদেশগুলোর বাসিন্দারা আমাদের দেশের দক্ষিণ সীমান্তের অতন্দ্র প্রহরী।

পার্সটুডে-র তথ্যমতে, ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ ‘জাতীয় পারস্য উপসাগর দিবস’ উপলক্ষে তাঁর ব্যক্তিগত পেজে একটি অডিও বার্তায় স্মরণ করিয়ে দিয়েছেন: "আমি সর্বদা ‘জাতীয় পারস্য উপসাগর দিবস’কে সম্মান জানাই এবং পারস্য উপসাগরে অবস্থিত ইসলামি ইরানের দ্বীপপুঞ্জের সকল বাসিন্দাকে হরমুজ, লার্ক, হেঙ্গাম, কিশ ও কেশম থেকে শুরু করে তুম্বে কুচেক, তুম্বে বুজুর্গ, বু মুসা, খার্ক, খারকো, সিরি, হেন্দ্রোয়াবি, ফারসি, মিনু, খোর এবং আমাদের অন্যান্য দ্বীপসমূহ পর্যন্ত, যারা ইতিহাস জুড়ে ইরানের হৃদয় ও আত্মা ছিল এবং আছে।

তিনি বলেন পারস্য উপসাগরের বন্দর ও উপকূলীয় প্রদেশগুলোর বাসিন্দাদের, যারা আমাদের দেশের দক্ষিণ সীমান্তের ঐতিহাসিক রক্ষক তাদেরকে শুভেচ্ছা জানাই।"#

পার্সটুডে/এমআরএইচ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন