ইরান শক্তির পাশাপাশি যুক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করে: গারিবাবাদি
https://parstoday.ir/bn/news/iran-i159628-ইরান_শক্তির_পাশাপাশি_যুক্তির_মাধ্যমে_শান্তি_প্রতিষ্ঠার_চেষ্টা_করে_গারিবাবাদি
পার্সটুডে- ইরানের উপপররাষ্ট্র মন্ত্রী এক্স নেটওয়ার্কে তার অ্যাকাউন্টে লিখেছেন, তার দেশ শক্তির পাশাপাশি যুক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করে
(last modified 2026-05-24T08:43:56+00:00 )
মে ২৪, ২০২৬ ১৪:৪২ Asia/Dhaka
  • ইরানের উপপররাষ্ট্র মন্ত্রী কাজেম গারিবাবাদি
    ইরানের উপপররাষ্ট্র মন্ত্রী কাজেম গারিবাবাদি

পার্সটুডে- ইরানের উপপররাষ্ট্র মন্ত্রী এক্স নেটওয়ার্কে তার অ্যাকাউন্টে লিখেছেন, তার দেশ শক্তির পাশাপাশি যুক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করে

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের উপপররাষ্ট্র মন্ত্রী কাজেম গারিবাবাদি রবিবার এক্স সামাজিক নেটওয়ার্কে এক বার্তায় লিখেছেন, ৩ জুন, খোররামশাহর মুক্তির বার্ষিকী, ইরানের ইতিহাসে একটি চিরন্তন সত্যের কথা স্মরণ করিয়ে দেয়। এটি এমন এক সত্য যা জাতিসংঘের সনদের মৌলিক নীতির সাথেও যুক্ত। আগ্রাসন ও দখলদারিত্বের শিকার একটি জাতির তার ভূখণ্ড, স্বাধীনতা ও মর্যাদা রক্ষার জন্য আত্মরক্ষার সহজাত অধিকার রয়েছে।

তিনি এই পোস্টে বলেছেন: খোররামশাহর ছিল আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ইচ্ছার বিজয়ের প্রতীক; যে আগ্রাসন আগ্রাসী শক্তিগুলো হিসাবনিকাশ করে শুরু করেছিল, কিন্তু ইরানি জাতির বিশ্বাস, প্রতিরোধ এবং আত্মনির্ভরশীলতা সেই হিসাব নিকাশকে ভন্ডুল করে দেয়।  

গারিবাবাদী লিখেছেন, আজ ইরান যে যুক্তি অনুসরণ করে তা হলো, শক্তির পাশাপাশি যুক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা, মর্যাদার সাথে কূটনৈতিক তৎপরতা এবং আমাদের প্রিয় ইরান জাতি ও জনগণের ভৌগোলিক অখণ্ডতা, স্বাধীনতা ও অধিকার রক্ষা।#

পার্সটুডে/এমআরএইচ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।