একটি মার্কিন সামরিক ডেস্ট্রয়ারে ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর হামলা
-
• মার্কিন সামরিক ডেস্ট্রয়ারে ইরানের হামলা
পার্সটুডে- ওমান সাগরে ইরানি বাণিজ্যিক জাহাজের ওপর আগ্রাসী মার্কিন সেনাবাহিনীর নৃশংস হামলা এবং হরমুজ প্রণালীর আইন লঙ্ঘনের কারণে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনী এর জবাবে মার্কিন "কমান্ড অ্যান্ড কন্ট্রোল" কেন্দ্রে হামলা চালিয়েছে, যা ওই দেশটির সেনাবাহিনীর একটি ডেস্ট্রয়ারে অবস্থিত ছিল।
ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে, আগ্রাসী মার্কিন সেনাবাহিনী ওমান সাগরে হরমুজ প্রণালীর আইন লঙ্ঘন এবং ইরানি বাণিজ্যিক জাহাজের ওপর নৃশংস হামলার কারণে ইরানের নৌবাহিনী মার্কিন "কমান্ড অ্যান্ড কন্ট্রোল" কেন্দ্রটি শনাক্ত করার পর সেটিকে লক্ষ্যবস্তু করে। কেন্দ্রটি একটি মার্কিন ডেস্ট্রয়ারে অবস্থিত ছিল, যেটি ওমান সাগরে ইসলামী প্রজাতন্ত্র ইরানের জলসীমার দিকে আসার চেষ্টা করছিল।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনী জানিয়েছে, তারা অপরাধী ও আগ্রাসী মার্কিন-ইসরায়েলিকে সর্বশক্তি দিয়ে পর্যবেক্ষণ করবে, ইরানের দেনা ডেস্ট্রয়ারের গর্বিত শহীদদের নিষ্পাপ রক্তের প্রতিশোধ সবচেয়ে কঠোরভাবে নেবে এবং স্বল্পতম সময়ে যেকোনো অশুভ শক্তির মোকাবিলা করবে।#
পার্সটুডে/এমআরএইচ/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।