ইরানের বিরুদ্ধে নতুন মার্কিন আগ্রাসন; মার্কিন আঞ্চলিক ঘাঁটিগুলো উচ্চ সতর্কতায়
https://parstoday.ir/bn/news/iran-i160176-ইরানের_বিরুদ্ধে_নতুন_মার্কিন_আগ্রাসন_মার্কিন_আঞ্চলিক_ঘাঁটিগুলো_উচ্চ_সতর্কতায়
পার্সটুডে- আজ বুধবার খুব ভোরে আমেরিকা ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের কয়েকটি স্থানে হামলা চালিয়েছে।
(last modified 2026-06-10T01:30:23+00:00 )
জুন ১০, ২০২৬ ০৯:৪৭ Asia/Dhaka
  • ইরানের বিরুদ্ধে নতুন মার্কিন আগ্রাসন; মার্কিন আঞ্চলিক ঘাঁটিগুলো উচ্চ সতর্কতায়

পার্সটুডে- আজ বুধবার খুব ভোরে আমেরিকা ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের কয়েকটি স্থানে হামলা চালিয়েছে।

কেশম দ্বীপে অন্তত ছয়টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা শত্রুর ক্ষেপণাস্ত্রের কারণে হয়েছে বলে দাবি করা হয়। এতে আরও বলা হয়, এসব ক্ষেপণাস্ত্র সম্ভবত একটি যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা হয়েছে।

এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, প্রদেশটির সিরিকের উপকূলীয় এলাকায় একটি ক্ষেপণাস্ত্রের আঘাত নিশ্চিত করা হয়েছে।কাউন্টির বোমানি এলাকায় অন্তত দুটি পানির জলাধার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, যার ফলে ওই এলাকার পানীয় জলের সরবরাহ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

জাস্ক এলাকায় আমাদের প্রতিবেদক জানিয়েছেন, হরমোজগানের আরেকটি উপকূলীয় শহর জাস্ক ও কুহ-ই মোবারক এলাকায়ও একই ধরনের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।#

পার্সটুডে/এস এ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।