এখন থেকে আপনারা এক ভিন্ন ইরানকে দেখবেন! : কলিবফ
-
ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ
পার্সটুডে- ইরানের সংসদের স্পিকার এক্স সোশ্যাল নেটওয়ার্কে লিখেছেন: ভুল কৌশল এবং অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত একটি অন্তহীন চোরাবালি তৈরি করবে, যেখানে আপনারা বছরের পর বছর আটকে থাকবেন।
ইরনাকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ এক্স সোশ্যাল নেটওয়ার্কে তার ব্যক্তিগত অ্যাকাউন্টে লিখেছেন, ভুল কৌশল এবং অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত পরিস্থিতিকে বিপর্যয়ের মুখে ঠেলে দেবে যা কিনা জ্বালানি অবকাঠামো এবং বাজারকে অস্থিতিশীল করবে এবং একটি অন্তহীন চোরাবালি তৈরি করবে, যেখানে আপনারা বছরের পর বছর আটকে থাকবেন।
তিনি এই বার্তার শেষ অংশে জোর দিয়ে বলেন: এখন থেকে আপনারা এক ভিন্ন ইরানকে দেখবেন!
এর আগে, ট্রাম্প আবারও ইরানের অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছিলেন।#
পার্সটুডে/এমআরএইচ/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।