বৈরুতের উপকণ্ঠে ইসরায়েলের হামলা যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
পার্সটুডে- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বৈরুতের উপকণ্ঠে ইসরায়েলের হামলাকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে।
ইরানি ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দক্ষিণ লেবাননের বৈরুতের উপকণ্ঠে হামলা চালানোর ক্ষেত্রে ইসরায়েলের অপরাধকে যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে এবং সতর্ক করে বলেছে, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি ইসরায়েলের এই আগ্রাসনের বিপজ্জনক পরিণতির দায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ওপর বর্তাবে।
বিবৃতিতে লেবানন বা ইরানের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন এবং বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য মার্কিন সরকারের সরাসরি দায়বদ্ধতার কথা স্মরণ করে দিয়ে বলা হয়েছে আত্মরক্ষার সহজাত অধিকার ইরানের রয়েছে।#
পার্সটুডে/এমআরএইচ/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।