হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের শর্তাবলি ঘোষণা
https://parstoday.ir/bn/news/iran-i160520-হরমুজ_প্রণালী_দিয়ে_জাহাজ_চলাচলের_শর্তাবলি_ঘোষণা
পার্সটুডে-ইসলামাবাদ সমঝোতা স্মারকের আলোকে উপসাগরীয় জলপথ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জাহাজ চলাচলের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করেছে।
(last modified 2026-06-20T10:44:40+00:00 )
জুন ২০, ২০২৬ ১৬:৪০ Asia/Dhaka
  • হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের শর্তাবলি ঘোষণা
    হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের শর্তাবলি ঘোষণা

পার্সটুডে-ইসলামাবাদ সমঝোতা স্মারকের আলোকে উপসাগরীয় জলপথ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জাহাজ চলাচলের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করেছে।

ফারস নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, উপসাগরীয় জলপথ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (X) ঘোষণা করেছে:

ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনার পরিপ্রেক্ষিতে হরমুজ প্রণালি অতিক্রম করতে আগ্রহী সকল পক্ষকে জানানো যাচ্ছে যে, নির্ধারিত সময়সীমার মধ্যে যেসব জাহাজ প্রয়োজনীয় শর্ত মেনে তাদের যাত্রার আবেদন জমা দেবে, তাদের পারাপারের ব্যবস্থা করা হবে।

পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি নিম্নরূপ:

ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনার ভিত্তিতে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতে আগ্রহী সকল আবেদনকারীকে জানানো যাচ্ছে যে, সমঝোতা স্মারকে নির্ধারিত সময়সীমার মধ্যে নিম্নোক্ত শর্তাবলি মেনে উপসাগরীয় জলপথ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে আবেদন জমা দিলে তাদের জাহাজের পারাপার দ্রুত সম্পন্ন করা হবে।

উপসাগরীয় জলপথ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে আবেদন জমা দেওয়ার সরকারি ঠিকানা:
PGSA.ir

আবেদনের অগ্রগতি অনুসরণের জন্য ইমেইল: [email protected]

গুরুত্বপূর্ণ নির্দেশনা:

১. পারাপারের আবেদন গ্রহণ ও প্রক্রিয়াকরণের একমাত্র সরকারি মাধ্যম হলো উল্লেখিত ওয়েবসাইট ও ই-মেইল।

২. আবেদনের সঙ্গে জাহাজের সাথে যোগাযোগের জন্য কার্যকর ও নির্ভরযোগ্য যোগাযোগের তথ্য প্রদান করতে হবে।

৩. হরমুজ প্রণালির প্রবেশ বা প্রস্থানমুখে অপ্রয়োজনীয় বিলম্ব এড়াতে, জাহাজ আগমনের নির্ধারিত সময়ের অন্তত ৪৮ ঘণ্টা আগে প্রয়োজনীয় সব তথ্যসহ পারাপারের আবেদন জমা দেওয়া বাধ্যতামূলক।

৪. ৬০ দিনের এই সময়কালে কোনো জাহাজের কাছ থেকে কোনো ধরনের ফি নেওয়া হবে না। নিরাপত্তা, সুরক্ষা, পরিবেশগত সেবা এবং সংশ্লিষ্ট ইরানি বীমার খরচ ইরান সরকারের দায়িত্বে থাকবে।

৫. বিশেষ পরিস্থিতি এবং নৌপথে সম্ভাব্য নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে নিরাপদ ও সুরক্ষিত চলাচল নিশ্চিত করতে প্রতিটি জাহাজকে যাত্রা শুরুর আগে নির্ধারিত রুট ও সময়সূচির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে হবে। এ নির্দেশনা অমান্য করলে তার সম্পূর্ণ দায়ভার জাহাজের মালিকের ওপর বর্তাবে।#