মার্কিন মন্ত্রীকে আরাকচির চিঠি: আপনারা প্রমাণ করেছেন একটি টুর্নামেন্ট আয়োজনের যোগ্যও নন
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি
পার্সটুডে- মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রীর এক বক্তব্যের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আপনারা বিশ্বকে প্রমাণ করে দিয়েছেন একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের যোগ্যও নন।
ইরনার বরাত দিয়ে পার্সটুডের জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি মঙ্গলবার রাতে মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রীর বক্তব্যের জবাবে লিখেছেন: জনাব মুলেন; আপনি সফলভাবে আপনার মিশন সম্পন্ন করেছেন!
আরাকচি আরও বলেন, কিন্তু এর পাশাপাশি, আপনাদের আরেকটি কৃতিত্ব রয়েছে: আপনারা বিশ্বকে প্রমাণ করেছেন আপনারা একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের যোগ্যও নন! আপনাদের ব্যবস্থাপনা একটি আন্তর্জাতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে অর্জিত বিশ্বাসযোগ্যতা এবং মর্যাদা নষ্ট করার একটি নিখুঁত উদাহরণে পরিণত হয়েছে।
২০২৬ বিশ্বকাপ থেকে ইরান জাতীয় দলের বাদ পড়ার প্রতিক্রিয়ায় মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী মার্ক ওয়েন মুলেন দাবি করেছেন যে, এই ফলাফল নিশ্চিত হওয়ার পর তিনি "আনন্দে নেচেছিলেন"। এই বিবৃতিগুলোকে অনেকেই বিশ্বকাপ থেকে ইরানের জাতীয় দলকে বাদ দেওয়ার প্রক্রিয়ায় মার্কিন কর্মকর্তাদের নেপথ্য হস্তক্ষেপের লক্ষণ হিসেবে দেখছেন।#
পার্সটুডে/এমআরএইচ/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।