ফার্সি এক্স পেইজে শহীদ নেতার বিদায় অনুষ্ঠানের ঝড়, শীর্ষে ‘#Must_Rise’
https://parstoday.ir/bn/news/iran-i161072-ফার্সি_এক্স_পেইজে_শহীদ_নেতার_বিদায়_অনুষ্ঠানের_ঝড়_শীর্ষে_must_rise’
পার্সটুডে- গত তিন দিনে হ্যাশট্যাগযুক্ত ৬ লাখ ৪৫ হাজার পোস্টের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, শহীদ বিপ্লবী নেতার বিদায় অনুষ্ঠানের সমর্থনে ব্যবহৃত ১২টি হ্যাশট্যাগ ফারসি টুইটারের সবচেয়ে আলোচিত ২০টি হ্যাশট্যাগের মধ্যে ৮১ শতাংশ স্থান দখল করেছে। এর মধ্যে ‘বয়াদ বারখস্ত’ (باید برخاست | Must Rise) হ্যাশট্যাগটি মোট হ্যাশট্যাগ ব্যবহারের ৩৫ শতাংশ নিয়ে শীর্ষে অবস্থান করেছে এবং ব্যবহারকারীদের কনটেন্ট সংগঠনের প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
(last modified 2026-07-06T04:35:38+00:00 )
জুলাই ০৬, ২০২৬ ১০:১৪ Asia/Dhaka
  • ফার্সি এক্স পেইজে শহীদ নেতার বিদায় অনুষ্ঠানের ঝড়, শীর্ষে ‘#Must_Rise’

পার্সটুডে- গত তিন দিনে হ্যাশট্যাগযুক্ত ৬ লাখ ৪৫ হাজার পোস্টের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, শহীদ বিপ্লবী নেতার বিদায় অনুষ্ঠানের সমর্থনে ব্যবহৃত ১২টি হ্যাশট্যাগ ফারসি টুইটারের সবচেয়ে আলোচিত ২০টি হ্যাশট্যাগের মধ্যে ৮১ শতাংশ স্থান দখল করেছে। এর মধ্যে ‘বয়াদ বারখস্ত’ (باید برخاست | Must Rise) হ্যাশট্যাগটি মোট হ্যাশট্যাগ ব্যবহারের ৩৫ শতাংশ নিয়ে শীর্ষে অবস্থান করেছে এবং ব্যবহারকারীদের কনটেন্ট সংগঠনের প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

পার্সটুডে, ইরনা-র বরাতে জানিয়েছে, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম এবং অনলাইন প্ল্যাটফর্মগুলো জনমতের গতিপ্রকৃতি ও জাতীয় গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর প্রতিফলন মূল্যায়নের অন্যতম গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হয়। এ প্রেক্ষাপটে, শহীদ বিপ্লবী নেতাকে সম্মান ও বিদায় জানানোর অনুষ্ঠান চলাকালে গত তিন দিনে ফারসি টুইটারের পরিবেশের নিবিড় পর্যবেক্ষণ ও তথ্য বিশ্লেষণে ব্যবহারকারীদের মধ্যে উল্লেখযোগ্য মাত্রার সমন্বয় ও সংগঠিত অংশগ্রহণের চিত্র উঠে এসেছে।

হ্যাশট্যাগ ব্যবহারের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ফারসি টুইটারের হ্যাশট্যাগ পরিবেশে কয়েকটি নির্দিষ্ট বিষয়ের ওপর ব্যাপক গুরুত্ব আরোপ করা হয়েছে। সর্বাধিক ব্যবহৃত হ্যাশট্যাগগুলো মোট ব্যবহারের বড় অংশ জুড়ে ছিল। এর অর্থ, ওই সময়ের অধিকাংশ আলোচনা কয়েকটি নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে এবং আলোচনার বিষয়বস্তুর বৈচিত্র্য তুলনামূলকভাবে সীমিত ছিল।

তালিকার শীর্ষে থাকা ‘বয়াদ বারখস্ত’ (باید برخاست | Must Rise) হ্যাশট্যাগটি ২ লাখ ১৯ হাজার ৮৮২ বার ব্যবহৃত হয়েছে, যা মোট ৬ লাখ ৪৫ হাজার হ্যাশট্যাগ ব্যবহারের প্রায় ৩৫ শতাংশ। এই পরিসংখ্যান থেকে বোঝা যায়, ওই সময়ে তৈরি হওয়া অধিকাংশ কনটেন্ট শহীদ বিপ্লবী নেতার বিদায় অনুষ্ঠানের মূল স্লোগানকে কেন্দ্র করেই প্রকাশিত হয়েছে এবং এটি ব্যবহারকারীদের কনটেন্ট সংগঠনের প্রধান হ্যাশট্যাগে পরিণত হয়েছে।

হ্যাশট্যাগের সংখ্যা বেশি হওয়ায় গবেষণায় ফারসি টুইটারের ওই সময়ের শীর্ষ ২০টি হ্যাশট্যাগ বিশ্লেষণ করা হয়েছে। এর মধ্যে ১২টি হ্যাশট্যাগ সরাসরি বিদায় অনুষ্ঠান, এর স্লোগান এবং সংশ্লিষ্ট ধারণার সঙ্গে সম্পর্কিত। সেগুলো হলো:

বয়াদ বারখস্ত (باید برخاست | Must Rise)

বাদরাগেহ-য়ে পেদার (بدرقه پدر | পিতাকে বিদায়)

রাহবারে গমে দোভোম (رهبر گام دوم | দ্বিতীয় পদক্ষেপের নেতা)

অগায়ে শহীদে ইরান (آقای شهید ایران | মি. শহীদ ইরান)

নাহনুল মুনতাকিমুন (نحن المنتقمون | আমরাই প্রতিশোধ গ্রহণকারী)

রহে ভেলায়াত (راه ولایت | ভেলায়াতের পথ)

কেশভারে দোস্ত (کشور دوست | দেশপ্রেমিক)

পেদারে উম্মত (پدر امت | উম্মাহর পিতা)

খামেনেয়ী মাশহাদ (خمینی مشهد)

ঐ ইরান বেখোন (ای ایران بخوان | হে ইরান, গাও)

মোনাদি-য়ে বেসাত (منادی بعثت | নবজাগরণের আহ্বানকারী)

উম্মাতে ভাফাদার (امت وفادار | বিশ্বস্ত উম্মাহ)

প্রতিবেদন অনুযায়ী, শহীদ বিপ্লবী নেতার বিদায় অনুষ্ঠানের সমর্থনে ব্যবহৃত এই ১২টি হ্যাশট্যাগ গত তিন দিনে ফারসি টুইটারের শীর্ষ ২০টি হ্যাশট্যাগের মোট ব্যবহারের ৮১ শতাংশ দখল করেছে। এটি প্রমাণ করে যে, সাম্প্রতিক দিনগুলোতে ফারসি টুইটারের হ্যাশট্যাগভিত্তিক আলোচনায় এই বিষয়টিই ছিল প্রধান ও প্রভাবশালী কেন্দ্রবিন্দু।#

 

পার্সটুডে/এমবিএ/০৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।