ইরানের কড়া হুঁশিয়ারি: অবকাঠামোতে হামলা হলে অঞ্চলজুড়ে সব স্থাপনাই হবে লক্ষ্যবস্তু
https://parstoday.ir/bn/news/iran-i161356-ইরানের_কড়া_হুঁশিয়ারি_অবকাঠামোতে_হামলা_হলে_অঞ্চলজুড়ে_সব_স্থাপনাই_হবে_লক্ষ্যবস্তু
পার্সটুডে— ইরানের কেন্দ্রীয় খাতামুল-আম্বিয়া (সা) সদর দপ্তরের মুখপাত্র সতর্ক করে বলেছেন, ইরানের অবকাঠামো লক্ষ্য করে হুমকি বাস্তবায়ন করা হলে, ইরানের সংযমের কারণে এখনো অক্ষত থাকা অঞ্চলের সব অবকাঠামোই ইসলামী প্রজাতন্ত্র ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর কঠোর আঘাতে ধ্বংস হয়ে যাবে।
(last modified 2026-07-16T12:41:45+00:00 )
জুলাই ১৬, ২০২৬ ১৫:২৯ Asia/Dhaka
  • ইরানের কেন্দ্রীয় খাতামুল-আম্বিয়া (সা) সদর দপ্তরের মুখপাত্র
    ইরানের কেন্দ্রীয় খাতামুল-আম্বিয়া (সা) সদর দপ্তরের মুখপাত্র

পার্সটুডে— ইরানের কেন্দ্রীয় খাতামুল-আম্বিয়া (সা) সদর দপ্তরের মুখপাত্র সতর্ক করে বলেছেন, ইরানের অবকাঠামো লক্ষ্য করে হুমকি বাস্তবায়ন করা হলে, ইরানের সংযমের কারণে এখনো অক্ষত থাকা অঞ্চলের সব অবকাঠামোই ইসলামী প্রজাতন্ত্র ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর কঠোর আঘাতে ধ্বংস হয়ে যাবে।

পার্সটুডে সেদেশের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে, খাতামুল-আম্বিয়া সদর দপ্তরের মুখপাত্র তাঁর বক্তব্যে বলেন, “অপরাধী যুক্তরাষ্ট্র এখনো অঞ্চলকে অস্থিতিশীল করার নীতি অব্যাহত রেখেছে। আমরা আবারও স্পষ্টভাবে ঘোষণা করছি যে, কোনো পরিস্থিতিতেই এবং কোনোভাবেই একটি বহিরাগত ও আঞ্চলিক শক্তি হিসেবে যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালিতে হস্তক্ষেপের অনুমতি দেওয়া হবে না। এটি ইরানের অলঙ্ঘনীয় লাল রেখা।

মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক হুমকি—যেখানে তিনি ইরানের অবকাঠামো লক্ষ্যবস্তু করার কথা বলেছেন—যদি বাস্তবে রূপ নেয়, তাহলে ইরানের সংযমের কারণে এখনো অক্ষত থাকা অঞ্চলের সব অবকাঠামোই ইরানের সশস্ত্র বাহিনীর কঠোর আঘাতে গুঁড়িয়ে দেওয়া হবে; এমনভাবে ধ্বংস করা হবে যে, মনে হবে সেগুলোর কোনো অস্তিত্বই ছিল না।

শত্রুর জানা উচিত, আমাদের জন্য বীরত্বের মুহূর্ত কখনো পিছু হটার মুহূর্ত নয়। ইরানের সশস্ত্র বাহিনীর জবাব হবে সমপর্যায়ের নয়, বরং আরও শক্তিশালী। সেই আঘাত হবে আগের যেকোনো সময়ের তুলনায় আরও তীব্র, ব্যাপক ও ধ্বংসাত্মক। যে জাতি কখনো আত্মসমর্পণ করেনি, তার ক্রোধের আগুন আগ্রাসীদের গ্রাস করবে।”

 

পার্স টুডে/এমবিএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।