সৌদি আরব ও জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
পার্সটুডে—ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর সৌদি আরবের দু'টি শহর এবং জর্ডানের পূর্বাঞ্চলে সতর্কতা সাইরেন বেজে ওঠে।
তাসনিম নিউজ এজেন্সির আন্তর্জাতিক বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, সম্ভাব্য একটি হুমকির কারণে আল-খারজ শহরে আগাম সতর্কতা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্ত হওয়ার পর আল-খারজ ও ইয়ানবু শহরে সতর্কতা সাইরেন বাজতে শুরু করে। ইয়ানবু শহরটি সৌদি আরবের পশ্চিমাঞ্চলে লোহিত সাগরের তীরে অবস্থিত এবং আল-খারজ শহরটি রাজধানী রিয়াদের দক্ষিণে অবস্থিত। উল্লেখ্য, আল-খারজের দক্ষিণে অবস্থিত প্রিন্স সুলতান বিমানঘাঁটি, যেখানে বিশেষ করে মার্কিন সামরিক বিমান ও আকাশে জ্বালানি সরবরাহকারী (ট্যাংকার) বিমান মোতায়েন রয়েছে।
সংবাদসূত্রের দাবি, আল-খারজের দক্ষিণে অবস্থিত প্রিন্স সুলতান বিমানঘাঁটি থেকে মার্কিন ট্যাংকার বিমান উড্ডয়নের পর ওই ঘাঁটিটি ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়।
এদিকে, জর্ডানের বিভিন্ন সূত্রও জানিয়েছে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর দেশটির বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে।
এছাড়া, আরব সংবাদমাধ্যমগুলোর দাবি অনুযায়ী, ইরান থেকে নিক্ষিপ্ত বিভিন্ন ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।#
পার্সটুডে/এসএ/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।