মার্কিন আগ্রাসনকারীরা ইরানের ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে
-
• মার্কিন সন্ত্রাসী সেনা কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)
পার্সটুডে - মার্কিন সন্ত্রাসী সেনা কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) ইরানের ভূখণ্ডে অবস্থিত বিভিন্ন লক্ষ্যবস্তুর ওপর নতুন করে আগ্রাসী হামলা চালানোর ঘোষণা দিয়েছে।
ইরানি ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, মার্কিন সন্ত্রাসী সেনা কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) ঘোষণা করেছে: তারা টানা নবম রাত ধরে ইরানের বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে এবং এই হামলা অব্যাহত থাকবে।
একই সাথে, কেন্দ্রটি অন্য এক বিবৃতিতে দাবি করেছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ অব্যাহত রয়েছে এবং তা আরও তীব্র হচ্ছে।
সোমবার সকালে সন্ত্রাসী সংগঠন সেন্টকমের জারি করা এক জরুরি বিবৃতিতে দাবি করা হয়, ১৯শে জুলাই পর্যন্ত মার্কিন বাহিনী ছয়টি জাহাজকে অন্য পথে চালিত করেছে এবং আরেকটি জাহাজকে অচল করে দিয়েছে।#
পার্সটুডে/এমআরএইচ/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।