ইরানে আরও বেশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ ও স্থাপনের কাজ পুরোদমে চলছে
https://parstoday.ir/bn/news/iran-i162538-ইরানে_আরও_বেশি_ক্ষেপণাস্ত্র_প্রতিরক্ষা_ব্যবস্থা_নির্মাণ_ও_স্থাপনের_কাজ_পুরোদমে_চলছে
পার্সটুডে- ইরানের সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার এবং খাতামুল আম্বিয়া (সা.) যৌথ বিমান প্রতিরক্ষা সদর দপ্তরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এলহামি জানিয়েছেন, দেশের প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ ও প্রতিস্থাপনের কাজ চলছে।
(last modified 2026-08-27T04:31:21+00:00 )
আগস্ট ২৬, ২০২৬ ২১:১৮ Asia/Dhaka
  • এলহামি
    এলহামি

পার্সটুডে- ইরানের সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার এবং খাতামুল আম্বিয়া (সা.) যৌথ বিমান প্রতিরক্ষা সদর দপ্তরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এলহামি জানিয়েছেন, দেশের প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ ও প্রতিস্থাপনের কাজ চলছে।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের গত দুই দফা আরোপিত যুদ্ধে আকাশ প্রতিরক্ষা বাহিনীর কার্যক্রম এবং শত্রুর বিভিন্ন ধরনের আকাশযানের বিরুদ্ধে ইরানি প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের বিষয়ে তিনি বলেন, শত্রুর বিমান হামলা কার্যকরভাবে মোকাবিলায় নিজেদের অভিজ্ঞতা ও সক্ষমতাকে কাজে লাগিয়ে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর এই কমান্ডার আরও বলেন, দ্বিতীয় দফার আরোপিত যুদ্ধ ইরানকে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিয়েছে, যা পরবর্তী যুদ্ধে কাজে লাগানো হয়েছে। তিনি বলেন, তৃতীয় দফার মার্কিন চাপিয়ে দেওয়া যুদ্ধেও ইরানের সক্ষমতার কার্যকারিতা আরও স্পষ্ট হয়েছে। ওই যুদ্ধে ইরান উল্লেখযোগ্য সংখ্যক গুরুত্বপূর্ণ ও কৌশলগত ড্রোন এবং শত্রুর যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল এলহামি বলেন, বর্তমানে ইরান শতভাগ দেশীয় সক্ষমতার ওপর নির্ভর করে এগিয়ে যাচ্ছে। নতুন প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত করার পাশাপাশি যুদ্ধে কার্যকর প্রমাণিত প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর উৎপাদন বাড়ানো হচ্ছে।#

পার্সটুডে/এসএ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন