ইরানবিরোধী নিষেধাজ্ঞা মানবে না চীন; স্বাগত জানালেন কলিবফ
https://parstoday.ir/bn/news/iran-i162550-ইরানবিরোধী_নিষেধাজ্ঞা_মানবে_না_চীন_স্বাগত_জানালেন_কলিবফ
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন, ইরান ও চীনের মধ্যে সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে কারো অনুমতির প্রয়োজন নেই।
(last modified 2026-08-27T08:09:43+00:00 )
আগস্ট ২৭, ২০২৬ ১৩:১৩ Asia/Dhaka
  • কলিবফ
    কলিবফ

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন, ইরান ও চীনের মধ্যে সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে কারো অনুমতির প্রয়োজন নেই।

পার্সটুডে জানিয়েছে, চীনবিষয়ক ইরানের বিশেষ প্রতিনিধি ও সংসদ স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করার বিষয়ে চীনের অবস্থানকে স্বাগত জানান।

তিনি লিখেছেন, ইরানের বিরুদ্ধে আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাখ্যানের ক্ষেত্রে চীনের নীতিগত অবস্থানকে আমরা স্বাগত জানাই।

কলিবফ আরও বলেন, ইরান ও চীনের সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব পারস্পরিক সম্মান, উভয়ের জন্য লাভজনক সহযোগিতা এবং বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার অভিন্ন দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে কারও অনুমতির প্রয়োজন নেই।#

পার্সটুডে/এসএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন