শত্রুরা ইরানি জনগণের ওপর চাপ সৃষ্টি করতে সব সক্ষমতা কাজে লাগিয়েছে
-
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ
পার্সটুডে-সরকারি সপ্তাহ উপলক্ষে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ একটি বার্তা দিয়েছেন।
ওই বার্তায় তিনি বলেছেন: যুদ্ধের কারণে দেশের অর্থনীতিতে নানা ধরনের প্রভাব সৃষ্টি হয়েছে। তিনি বলেন: শত্রুরা ইরানি জনগণের ওপর চাপ সৃষ্টির জন্য তাদের সব সক্ষমতা কাজে লাগিয়েছে। এমন পরিস্থিতিতে নির্বাহী বিভাগের কর্মকর্তারা দেশ পরিচালনা এবং বিদ্যমান দুর্বলতাগুলো মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন।
এ ধরনের পরিস্থিতিতে ঐক্য, জাতীয় সংহতি এবং কর্মকর্তাদের ওপর আস্থা রাখার বিষয়ে সর্বোচ্চ নেতার জোরালো সুপারিশ মেনে চলা দেশের কর্মকর্তাদের জন্য চ্যালেঞ্জ মোকাবিলা এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের অবস্থান আরও শক্তিশালী করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সহায়ক।#
পার্সটুডে/এনএম/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন