হরমুজ প্রণালি পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে, মিথ্যাচার করছেন ট্রাম্প: আইআরজিসি
পার্সটুডে- ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র নৌ ইউনিট জানিয়েছে, কৌশলগত জলপথ হরমুজ প্রণালিতে মুসলিম যোদ্ধাদের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ বজায় রয়েছে।
পার্সটুডে জানিয়েছে, হরমুজ প্রণালি খোলা রয়েছে- মার্কিন কর্মকর্তাদের এমন ভুল ও মিথ্যা বক্তব্যের প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনী বলেছে, হরমুজ প্রণালি খোলা থাকার বিষয়ে মার্কিন কর্মকর্তাদের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা। তেলের দাম নিয়ন্ত্রণ এবং নিজেদের ব্যর্থতা আড়াল করার উদ্দেশ্যেই তারা এ ধরনের দাবি করছে।
আইআরজিসি আরও জোর দিয়ে বলেছে, এই কৌশলগত জলপথের ওপর ইরানি যোদ্ধাদের শতভাগ নিয়ন্ত্রণ রয়েছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সমন্বয় না করে চলাচলের চেষ্টা করা সব জাহাজের জন্য হরমুজ প্রণালি বন্ধ রয়েছে।
বিবৃতিতে বলা হয়, “আমরা সাহসী ইরানি জনগণকে আশ্বস্ত করছি যে, মার্কিন সন্ত্রাসী বাহিনীর আগ্রাসন ও দুষ্কর্ম শেষ না হওয়া পর্যন্ত এই পরিস্থিতি অব্যাহত থাকবে।”#
পার্সটুডে/এসএ/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন