আমেরিকার সব কর্মকাণ্ডই শয়তানের অনুকরণ; আর আমেরিকা নিজেই বড় শয়তান: কলিবফ
https://parstoday.ir/bn/news/iran-i162722-আমেরিকার_সব_কর্মকাণ্ডই_শয়তানের_অনুকরণ_আর_আমেরিকা_নিজেই_বড়_শয়তান_কলিবফ
পার্সটুডে- ইরানের ইসলামি সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ কুহেস্তাকের একটি বিয়ের অনুষ্ঠানে সাম্প্রতিক মার্কিন হামলার প্রতিক্রিয়ায় লিখেছেন, “আমেরিকার সব কর্মকাণ্ডই শয়তানের অনুকরণে পরিচালিত হয়, আর আমেরিকা নিজেই বড় শয়তান।”
(last modified 2026-09-03T04:31:20+00:00 )
সেপ্টেম্বর ০২, ২০২৬ ২১:১২ Asia/Dhaka
  • কলিবফ
    কলিবফ

পার্সটুডে- ইরানের ইসলামি সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ কুহেস্তাকের একটি বিয়ের অনুষ্ঠানে সাম্প্রতিক মার্কিন হামলার প্রতিক্রিয়ায় লিখেছেন, “আমেরিকার সব কর্মকাণ্ডই শয়তানের অনুকরণে পরিচালিত হয়, আর আমেরিকা নিজেই বড় শয়তান।”

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাতে ইরানের দক্ষিণাঞ্চলে বেসামরিক স্থাপনায় মার্কিন হামলা এবং সিরিক দ্বীপের একটি বিয়ের অনুষ্ঠানে বেশ কয়েকজন ইরানি নিহত হওয়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে ইরানের সংসদ স্পিকার মিনাব ও লামার্দে যুক্তরাষ্ট্রের আগের অপরাধগুলোর কথা স্মরণ করেন। নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে তিনি লিখেছেন,

“মিনাবের স্কুল: শিশুদের গণহত্যা করা হয়েছে।

লামার্দের ক্রীড়া কমপ্লেক্স: শিশুদের নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

কুহেস্তাকের বিয়ের অনুষ্ঠান: শিশুদের তাদের পরিবারের সদস্যদের সঙ্গে হত্যা করা হয়েছে।

কোনো শক্তি যদি শয়তানের মতো আচরণ করে, শয়তানের মতো লক্ষ্যবস্তু নির্বাচন করে এবং শয়তানের মতো মানুষ হত্যা করে, তাহলে সেই শক্তিই শয়তান।

আর সেই একই শক্তি যদি এমন এক ছোট শয়তানকে সমর্থন ও রক্ষা করে, যে হুবহু একই কাজ করে, তাহলে সেই শক্তি নিজেই ‘বড় শয়তান’।”#

পার্সটুডে/এসএ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।