যুক্তরাষ্ট্রকে ইরানের সতর্কবার্তা: অবরোধ চলতে থাকলে হামলা আরও তীব্র হবে
https://parstoday.ir/bn/news/iran-i162832-যুক্তরাষ্ট্রকে_ইরানের_সতর্কবার্তা_অবরোধ_চলতে_থাকলে_হামলা_আরও_তীব্র_হবে
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের কেন্দ্রীয় সদর দফতর মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে: যদি ইরানী জাহাজগুলিকে হয়রানি করা অব্যাহত থাকে এবং ইরানের নৌ-অবরোধ অব্যাহত থাকে, তবে এই অঞ্চলে আমেরিকান সামরিক জাহাজের বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর হামলা আগের চেয়ে আরও তীব্র হবে।
(last modified 2026-09-06T14:19:52+00:00 )
সেপ্টেম্বর ০৬, ২০২৬ ১২:২২ Asia/Dhaka
  • ইরানের খাতামুল আম্বিয়া ঘাঁটির কেন্দ্রীয় সদর দফতরের মুখপাত্র ইব্রাহিম জুলফিকার
    ইরানের খাতামুল আম্বিয়া ঘাঁটির কেন্দ্রীয় সদর দফতরের মুখপাত্র ইব্রাহিম জুলফিকার

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের কেন্দ্রীয় সদর দফতর মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে: যদি ইরানী জাহাজগুলিকে হয়রানি করা অব্যাহত থাকে এবং ইরানের নৌ-অবরোধ অব্যাহত থাকে, তবে এই অঞ্চলে আমেরিকান সামরিক জাহাজের বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর হামলা আগের চেয়ে আরও তীব্র হবে।

পার্সটুডে প্রতিবেদনে বলা হয়েছে; খাতামুল আম্বিয়া (সা.)-এর কেন্দ্রীয় সদর দফতরের মুখপাত্র কর্নেল ইব্রাহিম জুলফিকারী শনিবার রাতে ঘোষণা করেছেন, শত্রুর শয়তানি কর্মকাণ্ড, নিরাপত্তাহীনতা ও হয়রানিমূলক আচরণ এবং ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ অব্যাহত থাকলে, এই অঞ্চলে মার্কিন সামরিক জাহাজের বিরুদ্ধে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর আক্রমণ আগের চেয়ে আরও ভয়াবহ এবং বিস্তৃত হবে।#

পার্সটুডে/এমআরএইচ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।