গাজার কসাইকে আতিথেয়তা দেবেন না: আমিরাতকে রেজায়ির হুঁশিয়ারি
-
মেজর জেনারেল মোহসেন রেজায়ি
পার্সটুডে: ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা উচ্চ পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি সংযুক্ত আরব আমিরাতকে সতর্ক করে বলেছেন, ‘গাজার কসাইকে’ আতিথেয়তা দেওয়ার পরিণতি ইতিবাচক হবে না।
ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) বরাত দিয়ে পার্সটুডে'র প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আমিরাতের উদ্দেশে এ সতর্কবার্তা দেন রেজায়ি।
তিনি লেখেন, "আপনাদের দেশে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে আশ্রয় দিয়েও আপনারা নিরাপত্তা অর্জন করতে পারেননি। একইভাবে 'গাজার কসাইকে' আতিথেয়তা দেওয়ারও কোনো ইতিবাচক পরিণতি হবে না।"
রেজায়ি আরও বলেন, সাম্প্রতিক যুদ্ধ থেকে আমিরাতের শিক্ষা নেওয়া উচিত। তিনি যুদ্ধ শুরু করা থেকে বিরত থাকার পাশাপাশি ইরানের দ্বীপগুলো নিয়ে ‘ভিত্তিহীন দাবি’ উত্থাপন বন্ধ করার আহ্বান জানান।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব বলেন, "সাম্প্রতিক যুদ্ধ থেকে শিক্ষা নিন, যুদ্ধ শুরু করা থেকে বিরত থাকুন এবং ইরানের দ্বীপগুলো নিয়ে ভিত্তিহীন দাবি উত্থাপন বন্ধ করুন।"
রেজায়ির বক্তব্যটি এসেছে আমিরাতের সঙ্গে ইসরাইলের ঘনিষ্ঠ সম্পর্ক এবং যুদ্ধাপরাধী নেতানিয়াহুর সাম্প্রতিক আবু ধাবি সফরের প্রেক্ষাপটে।#
পার্সটুডে/এমএআর/১