ইরানের বিরুদ্ধে যুদ্ধে কৌশলগত ভুল হিসাব করেছে যুক্তরাষ্ট্র, জাতির প্রতিরোধে পরাজিত হয়েছে
https://parstoday.ir/bn/news/iran-i163922-ইরানের_বিরুদ্ধে_যুদ্ধে_কৌশলগত_ভুল_হিসাব_করেছে_যুক্তরাষ্ট্র_জাতির_প্রতিরোধে_পরাজিত_হয়েছে
পার্সটুডে: ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একজন জ্যেষ্ঠ কমান্ডার বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র কৌশলগত ভুল হিসাব করেছে। তারা ভেবেছিল, ইসলামি বিপ্লবের প্রয়াত নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীকে হত্যার মাধ্যমে, রাজনৈতিক ও নিরাপত্তা কাঠামোতে হামলা চালিয়ে এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে ইরানের শাসনব্যবস্থার পতন ঘটানো সম্ভব হবে।
(last modified 2026-10-13T12:29:45+00:00 )
অক্টোবর ১৩, ২০২৬ ১৮:১৮ Asia/Dhaka
  • আইআরজিসির রাজনৈতিক বিষয়ক উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি
    আইআরজিসির রাজনৈতিক বিষয়ক উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি

পার্সটুডে: ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একজন জ্যেষ্ঠ কমান্ডার বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র কৌশলগত ভুল হিসাব করেছে। তারা ভেবেছিল, ইসলামি বিপ্লবের প্রয়াত নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীকে হত্যার মাধ্যমে, রাজনৈতিক ও নিরাপত্তা কাঠামোতে হামলা চালিয়ে এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে ইরানের শাসনব্যবস্থার পতন ঘটানো সম্ভব হবে।

আইআরজিসির রাজনৈতিক বিষয়ক উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি বলেন, শত্রুপক্ষের হিসাব ব্যর্থ হয়েছে, কারণ তারা ইরানি জাতির প্রতিরোধক্ষমতা ও দৃঢ়তা বিবেচনায় নেয়নি।

জেনারেল জাভানি বলেন, “শত্রুপক্ষ মনে করেছিল, বিপ্লবের নেতার শাহাদাত, রাজনৈতিক ও নিরাপত্তা কাঠামোতে আঘাত এবং রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে তারা এই ব্যবস্থাকে ভেঙে দিতে পারবে। কিন্তু তাদের এই হিসাব ইরানি সমাজের বাস্তবতার সঙ্গে মেলেনি।”

ইসরায়েলি শাসকগোষ্ঠীর ভুল হিসাবের বিষয়টিও তুলে ধরেন জেনারেল জাভানি। তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মনে করেছিলেন, ইরান দুর্বল অবস্থানে রয়েছে এবং দেশটির রাজনৈতিক ও নিরাপত্তা কাঠামোতে হামলা চালালে শাসনব্যবস্থার পতনের পথ তৈরি হবে।

তিনি উল্লেখ করেন, ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার আগের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত ওয়াশিংটন ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের চেষ্টা করে আসছে। কিন্তু ইরানি জাতির অবিচল অবস্থান এবং দেশটির শাসনব্যবস্থার দৃঢ় প্রতিক্রিয়ার মুখে এসব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

জেনারেল জাভানি জোর দিয়ে বলেন, ইরানি জাতির পরিচয় শাহাদাতের সংস্কৃতির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। তিনি বলেন, “ইরানি জাতি শাহাদাতের শিক্ষার ভিত্তিতে গড়ে উঠেছে। এ কারণেই শত্রুর হুমকি ও চাপ সহজে তাদের সংকল্পকে টলিয়ে দিতে পারে না।”

 

পার্সটুডে/এমবিএ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।