‘সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা প্রতিষ্ঠা করেছে আইআরজিসি’
-
মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’তে গণ-সম্পৃক্ততা সৃষ্টি করে দেশের সীমান্তে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে। বিশেষ করে ইরানের উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা প্রতিষ্ঠা করা হয়েছে বলে জানিয়েছেন আইআরজিসি’র সর্বাধিনায়ক মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি।
তিনি আজ (বুধবার) ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তুর্কি সীমান্তবর্তী কুর্দিস্তান ও পশ্চিম আজারবাইজান প্রদেশে মোতায়েন আইআরজিসি’র কয়েকটি ঘাঁটি পরিদর্শন করতে গিয়ে এসব কথা বলেন। সীমান্তের নিরাপত্তা রক্ষায় ইরানি যোদ্ধাদের সাহসি ভূমিকার ভুয়সী প্রশংসা করেন জেনারেল জাফারি।
দেশ ও বিপ্লবের বিরুদ্ধে সৃষ্ট হুমকি মোকাবিলায় ঈমান, আধ্যাত্মিকতা ও বিপ্লবী তৎপরতাকে আইআরজিসি’র সাফল্যের চাবিকাঠি বলে মন্তব্য করেন তিনি। জেনারেল জাফারি বলেন, দেশের নিরাপত্তা রক্ষায় জনগণকে সম্পৃক্ত করার পাশাপাশি সীমান্ত এলাকাগুলোর উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করে ব্যাপক সুফল পাওয়া গেছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১০