‘ইরান-ইরাক ঐক্য জোরদার হলে আঞ্চলিক নিরাপত্তা উপকৃত হবে’
ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাকেরি বলেছেন, ইরান এবং ইরাকের ঐক্যই অভিন্ন হুমকি ঠেকানোর নিশ্চয়তা হয়ে উঠেছে।
তেহরানে ইরাকি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ফতেহ আল-ফাইয়াদ’এর সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি। তিনি আরো বলেন, দেশ দু’টির মধ্যে ঐক্য জোরদার হলে তাতে আঞ্চলিক নিরাপত্তা উপকৃত হবে। দু’দেশে স্থিতিশীল নিরাপত্তা, যৌথ সীমান্ত বিষয়ক কমিটি এবং আলোচনার বিষয়ও তুলে ধরেন তিনি।
পপুলার মোবিলাইজেশন মুভমেন্ট ইউনিটের দায়েশ বিরোধী অভিযানে সাম্প্রতিক বিজয়ের মধ্য দিয়ে ইরাকের নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন ঘটেছে। তিনি একে স্বাগত জানান। সন্ত্রাসীদের দখলকৃত ভূমি উদ্ধারে ইরাকি সেনাবাহিনীর সঙ্গে একযোগে অভিযান পরিচালনা করছে পপুলার মোবিলাইজেশন ইউনিট।
জেনারেল বাকেরি আশাবাদ ব্যক্ত করে বলেন, অদূর ভবিষ্যতে ইরাকি সেনাবাহিনী মসুলসহ দায়েশসহ অন্যান্য সন্ত্রাসী অধিকৃত অন্যান্য এলাকা উদ্ধার করতে পারবে।#
পার্সটুডে/মূসা রেজা/১৮