বাহরাইন আন্দোলনের প্রতি ইরানি সংসদের সমর্থন
https://parstoday.ir/bn/news/iran-i18670-বাহরাইন_আন্দোলনের_প্রতি_ইরানি_সংসদের_সমর্থন
বাহরাইনের রাজতান্ত্রিক সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে দেশটির চলমান আন্দোলনের প্রতি সমর্থন দিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের সদস্যরা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ৩০, ২০১৬ ১৪:৪২ Asia/Dhaka
  • ইরানের সংসদ
    ইরানের সংসদ

বাহরাইনের রাজতান্ত্রিক সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে দেশটির চলমান আন্দোলনের প্রতি সমর্থন দিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের সদস্যরা।

বাহরাইনের আন্দোলনের প্রতি সমর্থন দিয়ে ইরানের ২০৩ জন সংসদ সদস্য একটি বিবৃতি দিয়েছেন। এতে তারা বলেছেন, বাহরাইনের মুসলমান ও নির্যাতিত জনগণ বহু আগেই দেশটির রাজতান্ত্রিক সরকারের শত্রুতা, অন্যায় ও অমানবিক আচরণের মুখোশ উন্মোচন করেছেন। বাহরাইনের জনগণ ধৈর্য সহকারে একনায়ক ও রাজতান্ত্রিক সরকারের বিরুদ্ধে লড়াই করছে। কিন্তু বাহরাইন সরকারের জঘন্য অত্যাচার ও দমন-পীড়ন সত্ত্বেও আন্তর্জাতিক সংস্থাগুলো চুপ রয়েছে।

বাহরাইনের প্রখ্যাত শিয়া আলেম শেখ ঈসা কাসিমের নাগরিকত্ব কেড়ে নেয়ার মতো নিষ্ঠুর ঘটনায় বাহরাইনের রাজতান্ত্রিক সরকারের নিন্দা করেন ইরানের সংসদ সদস্যরা। বাহরাইন জনগণের ওপর সরকারের দমন-পীড়ন, রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের আটক এবং অমানবিক আচরণের জন্য ইরানের সংসদ সদস্যরা আমেরিকা ও সৌদি আরবসহ কথিত মানবাধিকারের ধ্বজাধারীদের তীব্র সমালোচনা করেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩০