পাকিস্তান ও ভারতকে আরো বেশি ধৈর্য ধরার আহ্বান জানাল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i21622-পাকিস্তান_ও_ভারতকে_আরো_বেশি_ধৈর্য_ধরার_আহ্বান_জানাল_ইরান
ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলতে থাকার ব্যাপারে সতর্ক করে দিয়ে দুই দেশকে আরো বেশি ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে ইরান। এ ধরনের উত্তেজনায় সন্ত্রাসবাদ প্রশ্রয় পাবে বলেও মন্তব্য করেছে তেহরান।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
অক্টোবর ০১, ২০১৬ ০২:২১ Asia/Dhaka
  • বাহরাম কাসেমি
    বাহরাম কাসেমি

ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলতে থাকার ব্যাপারে সতর্ক করে দিয়ে দুই দেশকে আরো বেশি ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে ইরান। এ ধরনের উত্তেজনায় সন্ত্রাসবাদ প্রশ্রয় পাবে বলেও মন্তব্য করেছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, “দু’দেশের মধ্যে উত্তেজনার বিস্তার ও সংকট চলতে থাকলে উগ্র ও সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো লাভবান হবে এবং তারা দক্ষিণ এশিয়ায় নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা ছড়িয়ে দেয়ার সুযোগ পাবে।”

তিনি ভারত ও পাকিস্তানকে আত্মসংযমী হওয়ার পাশাপাশি যেকোনো ধরনের শান্তি-বিরোধী পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকার আহ্বান জানান। কাসেমি বলেন, নয়াদিল্লি ও ইসলামাবাদকে সরাসরি আলোচনা ও রাজনৈতিক উপায়ে নিজেদের মধ্যকার মতপার্থক্য নিরসনের আহ্বান জানাচ্ছে তেহরান।

তিনি আশা প্রকাশ করেন, দু’টি দেশ নিজেদের মধ্যকার সংকটের শান্তিপূর্ণ ও টেকসই সমাধানের লক্ষ্যে ‘যুক্তিপূর্ণ ও অ-সামরিক কৌশল’ গ্রহণ করবে। সমৃদ্ধ সংস্কৃতি ও সভ্যতার অধিকারি দেশ ভারত ও পাকিস্তান আরো একবার কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে নিজেদের মধ্যকার মতপার্থক্য নিরসন করতে পারবে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১