'মানবতাবিরোধী অপরাধের জন্য সৌদি আরবের পাশাপাশি আমেরিকা ও ব্রিটেনও দায়ী'
https://parstoday.ir/bn/news/iran-i22963-'মানবতাবিরোধী_অপরাধের_জন্য_সৌদি_আরবের_পাশাপাশি_আমেরিকা_ও_ব্রিটেনও_দায়ী'
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ আহমাদ খাতামি বলেছেন, ইয়মেনে সৌদি নেতৃবৃন্দ মানবতাবিরোধী অপরাধে জড়িত রয়েছে। অস্ত্র ও গোয়েন্দা তথ্য সরবরাহ করায় অব্যাহত এ অপরাধের দায় ব্রিটেন ও আমেরিকার সরকারের কাঁধেও বর্তায় বলে ঘোষণা করেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৪, ২০১৬ ১৬:০৬ Asia/Dhaka
  • 'মানবতাবিরোধী অপরাধের জন্য সৌদি আরবের পাশাপাশি আমেরিকা ও ব্রিটেনও দায়ী'

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ আহমাদ খাতামি বলেছেন, ইয়মেনে সৌদি নেতৃবৃন্দ মানবতাবিরোধী অপরাধে জড়িত রয়েছে। অস্ত্র ও গোয়েন্দা তথ্য সরবরাহ করায় অব্যাহত এ অপরাধের দায় ব্রিটেন ও আমেরিকার সরকারের কাঁধেও বর্তায় বলে ঘোষণা করেন তিনি।

আয়াতুল্লাহ খাতামি আজ তেহরানের জুমার নামাজের খোতবায় আরো বলেন, সৌদি যুদ্ধবিমানগুলো ইচ্ছাকৃতভাবেই ইয়েমেনের রাজধানী সানার একটি ভবনে চার দফা বিমান হামলা চালিয়েছে। ভবনটিতে জানাযার নামাজ চলাকালে ওই হামলা চালানো হয় উল্লেখ করে তিনি বলেন, নিহতদের কেউ কেউ পুরোপুরি পুড়ে গেছেন এবং কয়েকটি হাড় ছাড়া তাদের আর কিছুই পাওয়া যায় নি।

তিনি বলেন, সৌদি অপরাধ তৎপরতার অগ্রভাগে রয়েছে আমেরিকা এবং ব্রিটেন। ওই বোমা হামলার একদিন আগেই ব্রিটেন ও সৌদি আরব ৫,০০০ কোটি ডলারের অস্ত্র চুক্তি নিয়ে আলোচনা করেছে। এ ছাড়া, সানায় জানাযার নামাজে বিমান হামলার পৈশাচিক ঘটনাকে গুরুত্বহীনভাবে পরিবেশন করেছে ব্রিটিশ সরকারি সম্প্রচার সংস্থা। তাদের খবরে দাবি করা হয়েছিল, বোমা হামলার ঘটনায় মাত্র ৫০ ব্যক্তি নিহত হয়েছে এবং নিহতরা সবাই আনসারুল্লার সদস্য।

তেহরানের জুমআর নামাজের অস্থায়ী খতিব বলেন, গত ১৮ মাস ধরে ড্রোন দিয়ে সংগৃহীত গোয়েন্দা তথ্য সৌদি সরকারকে সরবরাহ করছে আমেরিকা। তিনি বলেন, ইয়েমেনে বেশির ভাগ যুদ্ধাপরাধের ক্ষেত্রে আমেরিকা ও ব্রিটেন মুখ বন্ধ করে রেখেছে; এতে বোঝা যায় তারা মানুষ বা মানবাধিকার নিয়ে আদৌ মাথা ঘামায় না।#

পার্সটুডে/মূসা রেজা/১৪