সন্ত্রাসবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক যুদ্ধের ডাক দিল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i27598-সন্ত্রাসবাদের_বিরুদ্ধে_সাংস্কৃতিক_যুদ্ধের_ডাক_দিল_ইরান
উগ্র সন্ত্রাসবাদের মতো অভিশাপের বিরুদ্ধে লড়াইয়ে কেবল সামরিক নয়, একটি বড় ধরণের সাংস্কৃতিক যুদ্ধের প্রয়োজন বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। আজ (মঙ্গলবার) চীনের রাজধানী বেইজিংয়ের পিকিং বিশ্ববিদ্যালয়ে দেয়া বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০৬, ২০১৬ ১৩:৫৩ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ

উগ্র সন্ত্রাসবাদের মতো অভিশাপের বিরুদ্ধে লড়াইয়ে কেবল সামরিক নয়, একটি বড় ধরণের সাংস্কৃতিক যুদ্ধের প্রয়োজন বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। আজ (মঙ্গলবার) চীনের রাজধানী বেইজিংয়ের পিকিং বিশ্ববিদ্যালয়ে দেয়া বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

জারিফ বলেন, উগ্রবাদ মোকাবেলায় সামরিক পদ্ধতিই একমাত্র উপায় নয়; বরং এ ধরণের পরিস্থিতি এবং অবক্ষয় থেকে মুক্তি লাভের জন্য সাংস্কৃতিক কার্যক্রমের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পাঠ্যক্রম বিশেষ ভূমিকা পালন করতে পারে।

তিনি বলেন, ইরাক ও সিরিয়ায় তৎপর তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের অবস্থানে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা এবং তাদের আঞ্চলিক মিত্র দেশগুলো বিমান হামলা চালিয়ে আসছে। তবে জোটের বিমান হামলায় দায়েশের শক্তি খর্ব কিংবা তাদের অবস্থান দুর্বলও হয় নি। 

তিনি আরো বলেন, দায়েশের সহিংসতার কবলে লিপ্ত দেশগুলোতে ইরান সামরিক পরামর্শ দেয়ার পাশাপাশি সন্ত্রাসবাদের বীজ উপড়ে ফেলতে গোটা বিশ্বকে ঐক্যবদ্ধ অবস্থান নেয়ার আহ্বান জানিয়ে আসছে।  

বক্তৃতায় জারিফ আরো বলেন, হিংসা-বিদ্বেষ, হতাশা এবং অসন্তুষ্টি উগ্রবাদ এবং সন্ত্রাসবাদ বিস্তারের মূল কারণ। তিনি আরো বলেন, বলদর্পী শক্তিগুলো বিশ্ব রাজনীতিতে ভুল নীতির বিস্তার ঘটানোর চেষ্টা করছে। অন্যের ঘাড়ে বন্দুক রেখে স্বার্থ আদায় করার হীন চেষ্টায় তারা লিপ্ত বলেও তিনি উল্লেখ করেন।#

পার্সটুডে/বাবুল আখতার/৬