ইরান এবং রাশিয়া যৌথ ইসলামি ব্যাংক প্রতিষ্ঠা করবে
https://parstoday.ir/bn/news/iran-i28345-ইরান_এবং_রাশিয়া_যৌথ_ইসলামি_ব্যাংক_প্রতিষ্ঠা_করবে
রাশিয়ার কর্মকর্তারা বলেছেন, ইরানের সঙ্গে যৌথ ইসলামি ব্যাংক প্রতিষ্ঠার উচ্চাভিলাষী পরিকল্পনা নিয়ে তেহরানের সঙ্গে কাজ করছে মস্কো। এ পদক্ষেপের মাধ্যমে ইরান-রাশিয়া ব্যাংকিং সম্পর্কই কেবল জোরদার হবে না বরং মুসলমান দেশগুলোতে ব্যাপক ভিত্তিক দেশ দু’টির যৌথ ব্যাংকিং নেটওয়ার্ক গড়ে তুলতে সহায়তা করবে বলে জানানো হয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ডিসেম্বর ১৫, ২০১৬ ১৬:২৭ Asia/Dhaka
  • ইরান এবং রাশিয়া যৌথ ইসলামি ব্যাংক প্রতিষ্ঠা করবে

রাশিয়ার কর্মকর্তারা বলেছেন, ইরানের সঙ্গে যৌথ ইসলামি ব্যাংক প্রতিষ্ঠার উচ্চাভিলাষী পরিকল্পনা নিয়ে তেহরানের সঙ্গে কাজ করছে মস্কো। এ পদক্ষেপের মাধ্যমে ইরান-রাশিয়া ব্যাংকিং সম্পর্কই কেবল জোরদার হবে না বরং মুসলমান দেশগুলোতে ব্যাপক ভিত্তিক দেশ দু’টির যৌথ ব্যাংকিং নেটওয়ার্ক গড়ে তুলতে সহায়তা করবে বলে জানানো হয়েছে।

এ সংক্রান্ত ঘোষণা দিয়েছেন রুশ জ্বালানিমন্ত্রী আলেকজান্দার নোভাক। চলতি সপ্তাহের গোড়ার দিকে তেহরান সফর করেছেন তিনি। ইরান-রাশিয়া পারস্পরিক সহযোগিতা বিস্তার নিয়ে আলোচনার জন্য এ সফর করেন তিনি।

দেশ দুইটির সহযোগিতায় স্থাপিত প্রস্তাবিত ব্যাংক কবে যাত্রা শুরু করবে বা এর আকার কি হবে সে বিষয়ে কিছু এখনো জানানো হয় নি। অবশ্য ইরান এবং রাশিয়া যৌথ সহযোগিতায় এই প্রথম ব্যাংক স্থাপনের পদক্ষেপ নেয়া হলো।

পার্সটুডে/মূসা রেজা/১৩