ভিসা নিষেধাজ্ঞার মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন করেছে আমেরিকা: ড. রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i32177-ভিসা_নিষেধাজ্ঞার_মাধ্যমে_মানবাধিকার_লঙ্ঘন_করেছে_আমেরিকা_ড._রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, মার্কিন সরকার ইরানি জনগণের পক্ষে রয়েছে বলে ওয়াশিংটন যে প্রচার চালায়, নিষেধাজ্ঞার মধ্যদিয়ে তা মিথ্যা প্রমাণিত হয়েছে। আজ (বুধবার) জাতীয় মহাকাশ প্রযুক্তি দিবস উপলক্ষে রাজধানী তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ফেব্রুয়ারি ০১, ২০১৭ ১৫:২৩ Asia/Dhaka
  • ভিসা নিষেধাজ্ঞার মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন করেছে আমেরিকা: ড. রুহানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, মার্কিন সরকার ইরানি জনগণের পক্ষে রয়েছে বলে ওয়াশিংটন যে প্রচার চালায়, নিষেধাজ্ঞার মধ্যদিয়ে তা মিথ্যা প্রমাণিত হয়েছে। আজ (বুধবার) জাতীয় মহাকাশ প্রযুক্তি দিবস উপলক্ষে রাজধানী তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রেসিডেন্ট রুহানি আরও বলেছেন, গোটা বিশ্বেই বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন ঘটেছে। কোনো সরকার যদি এটা মনে করে যে, কয়েকটি দেশের নাগরিকদের ভিসা না দিয়ে মানুষের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে পারবে তাহলে ভুল করবে।

তিনি বলেন, মার্কিন সরকার নিজেকে বৈষম্যবিরোধী বলে দাবি করলেও এখন বৈষম্যের পথ বেছে নিয়েছে এবং মানবাধিকার লঙ্ঘন করছে। মার্কিন সরকার আন্তর্জাতিক সব চুক্তি ও নীতিমালা লঙ্ঘন করেছে। 

তিনি বলেন, বর্তমান বিশ্ব নানা মত ও চিন্তার মধ্যে সম্পর্ক সৃষ্টির যুগ এবং বিভিন্ন জাতির মধ্যে দেয়াল তৈরির সময় এটি নয়। দেয়াল তৈরির যুগ শেষ হয়ে গেছে।

গত শুক্রবার ট্রাম্প এক নির্বাহী আদেশে সই করে বিশ্বের মুসলিমপ্রধান সাতটি দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। তার এ আদেশের কারণে ইরান, ইরাক, সিরিয়া, ইয়েমেন, সুদান, লিবিয়া ও সোমালিয়ার লোকজন ৯০ দিনের জন্য আমেরিকায় যেতে পারবেন না।

এছাড়া, সিরিয়া থেকে কোনো শরণার্থী অনির্দিষ্টকালের জন্য আমেরিকায় যেতে পারবেন না; পাশাপাশি সব ধরনের শরণার্থীর জন্য ১২০ দিনের নিষেধাজ্ঞা বলবৎ হবে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১