ইরানের অর্থনীতিতে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব পড়ে নি: জাওয়াদ জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i34596-ইরানের_অর্থনীতিতে_মার্কিন_নিষেধাজ্ঞার_প্রভাব_পড়ে_নি_জাওয়াদ_জারিফ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের আর্থ-রাজনৈতিক অঙ্গনে মার্কিন নিষেধাজ্ঞার কোনো প্রভাব পড়ে নি বলে ঘোষণা করেছেন পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। আজ আল-মায়াদিন টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৬, ২০১৭ ১৬:৫৫ Asia/Dhaka
  • ইরানের অর্থনীতিতে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব পড়ে নি: জাওয়াদ জারিফ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের আর্থ-রাজনৈতিক অঙ্গনে মার্কিন নিষেধাজ্ঞার কোনো প্রভাব পড়ে নি বলে ঘোষণা করেছেন পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। আজ আল-মায়াদিন টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

 জাওয়াদ জারিফ আরও বলেছেন, আমেরিকা যে উদ্দেশ্যে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা পূর্ণ হয় নি বরং তারা উল্টো ফল পেয়েছে। শুধু অর্থনৈতিক ক্ষেত্রে নয় রাজনৈতিক অঙ্গনেও মার্কিন নিষেধাজ্ঞা কোনো প্রভাব ফেলতে পারে নি। ইরান এসব নিষেধাজ্ঞাকে উপেক্ষা করেই শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি এগিয়ে নিয়ে এসেছে। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে লাভ হবে না। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের জন্য সবচেয়ে বড় পরমাণু হুমকি হচ্ছে ইহুদিবাদী ইসরাইল। মানবাধিকার লঙ্ঘনেও তাদের কোনো জুড়ি নেই। এখনও লেবানন, ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া ও মিশরসহ গোটা মধ্যপ্রাচ্যের বিরুদ্ধে নানা ধরণের বিদ্বেষপূর্ণ তৎপরতা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরাইল। 

তুরস্ককে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র হিসেবে উল্লেখ করে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ তুরস্ককে এমন পদক্ষেপ নিতে হবে যাতে সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কাছে নতুনকরে অস্ত্র ও অর্থ পৌঁছাতে না পারে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৬