রাশিয়ায় যাচ্ছেন প্রেসিডেন্ট রুহানি: যেসব বিষয়ে চুক্তি হবে
https://parstoday.ir/bn/news/iran-i35058-রাশিয়ায়_যাচ্ছেন_প্রেসিডেন্ট_রুহানি_যেসব_বিষয়ে_চুক্তি_হবে
ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি আগামীকাল সরকারি সফরে রাশিয়া যাচ্ছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে রুহানি দু'দিনের সফরে মস্কো যাচ্ছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে। ড. রুহানি সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ এবং রাশিয়ায় বসবাসরত ইরানি নাগরিকদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে।
(last modified 2026-08-28T10:43:06+00:00 )
মার্চ ২৫, ২০১৭ ১৪:৫৫ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি
    ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি আগামীকাল সরকারি সফরে রাশিয়া যাচ্ছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে রুহানি দু'দিনের সফরে মস্কো যাচ্ছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে। ড. রুহানি সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ এবং রাশিয়ায় বসবাসরত ইরানি নাগরিকদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে।

দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে রাশিয়ার শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে প্রেসিডেন্ট রুহানি আলোচনা করবেন বলে তার দপ্তরের কর্মকর্তা পারভিজ ইসমাঈলি জানিয়েছেন। রুহানি তার সফরে আইন, বিচার, সড়ক, নগর উন্নয়ন, প্রযুক্তি, যোগাযোগ, জ্বালানী এবং খেলাধূলা বিষয়ে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে রাশিয়ার সঙ্গে বিভিন্ন চুক্তি সই করবেন বলে জানিয়েছেন পারভিজ।

এদিকে, তার সফরের সময় দশটিরও বেশি চুক্তি সই করার জন্য দুই পক্ষ জোর প্রস্তুতি নিচ্ছেন বলে এর আগে রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মেহেদি সানায়ি জানিয়েছিলেন। বেসরকারি খাতে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়াতে ইরানের ব্যবসায়ী এবং উদ্যোক্তারা রাশিয়ার ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করার পাশাপাশি বিভিন্ন চুক্তিতে সই করবেন বলে কথা রয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/২৫