‘সিরিয়ায় অভিযানের জন্য ইরানের ঘাঁটি ব্যবহার করতে পারবে রাশিয়া’
https://parstoday.ir/bn/news/iran-i35216-সিরিয়ায়_অভিযানের_জন্য_ইরানের_ঘাঁটি_ব্যবহার_করতে_পারবে_রাশিয়া’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেছেন, সিরিয়ার সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে প্রয়োজনে ইরানের সামরিক ঘাঁটিগুলো রাশিয়াকে ব্যবহার করতে দেয়া হবে। ঘাঁটি ব্যবহারের আবেদনের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মার্চ ২৮, ২০১৭ ১২:৩৮ Asia/Dhaka
  • ‘সিরিয়ায় অভিযানের জন্য ইরানের ঘাঁটি ব্যবহার করতে পারবে রাশিয়া’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেছেন, সিরিয়ার সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে প্রয়োজনে ইরানের সামরিক ঘাঁটিগুলো রাশিয়াকে ব্যবহার করতে দেয়া হবে। ঘাঁটি ব্যবহারের আবেদনের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।

মস্কোতে আজ (মঙ্গলবার) তিনি এসব কথা বলেন। জারিফ বলেন, রাশিয়ার কোনো ঘাঁটি ইরানে নেই। ইরানের সঙ্গে রাশিয়ার চমৎকার সহযোগিতা রয়েছে বলেও জানান তিনি। যখন প্রয়োজন হবে তখন বিষয়টি বিবেচনায় নিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইরত রাশিয়াকে ইরানের স্থাপনা ব্যবহার করতে দেয়া হবে বলেও জানান তিনি।

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সফর সঙ্গী হিসেবে মস্কোয় অবস্থান করছেন তিনি।

সিরিয়ায় সন্ত্রাসবাদ বিরোধী বিমান অভিযান চালানোর জন্য ইরানের ঘাঁটি ব্যবহার করা হয়েছে বলে গত আগস্টে ঘোষণা দিয়েছিল রাশিয়া। এরপর সব যুদ্ধবিমান রাশিয়ায় ফিরে গেছে বলে এর কয়েক দিন পরই ঘোষণা করেছিল মস্কো। ইরানি প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহ্‌কান সে সময়ে বলেছিলেন, তেহরানের সম্মতিক্রমে পরিস্থিতি অনুযায়ী  ইরানি ঘাঁটি ব্যবহার করতে পারবে রাশিয়া।

এদিকে, গতমাসে ইরানের জাতীয় সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, দুই দেশের মধ্যে বিরাজমান কৌশলগত সহযোগিতার অংশ হিসেবে ইরানের আকাশসীমা ব্যবহার অব্যাহত রাখতে পারবে রাশিয়া।#

পার্সটুডে/মূসা রেজা/২৮